‘এক এগারোর মতো দুর্যোগ আর হবে না’

ctgbarta24.com
Share

আবু সায়েদ সুমন, সিটিজিবার্তা২৪ডটকম

বুধবার, ৮ জুন ২০১৬

Pm-Hasina20160504

আগামীতে দেশে এক এগারোর মতো দুর্যোগ আর আসবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এক এগারোর সময় সারাদেশে ছিল আতঙ্কের পরিবেশ। তখন গণতন্ত্রকে বুটের তলায় পিষ্ট করা হয়েছে। চারদিকে তত্ত্বাবধায়ক সরকারের অন্যায় আর নির্মম নির্যাতনের ছোবল।

বুধবার (০৮ জুন) সকালে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংরক্ষিত সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির তারকা চিহ্নিত প্রশ্ন ১৫ এর জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এক এগারোতে যারা আমাকে মাইনাস করতে চেয়েছিল, তারাই মাইনাস হয়ে গেছে। এটা আসলে মাইনাসে-মাইনাসে প্লাস হয়ে গেছে। এটা নিয়ে আমি বলতে চাই না।

ভবিষ্যতে এক এগারোর মতো দুর্যোগ আর আসবে না বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে।

এক এগারোর সময় ২৫ লাখ গণস্বাক্ষর দিয়ে যারা গণতন্ত্র আনতে সহায়তা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ওই সময় অনির্বাচিত সরকারের কাছ থেকে আমার কাছে বারবার আপোসের প্রস্তাব আসে। আমি প্রতিবারই প্রত্যাখ্যান করেছি এবং বলেছি একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের প্রসঙ্গ ছাড়া অন্য কোনো বিষয়ে আমি আলোচনা করতে রাজি নই।

দেশের মানুষের জন্য কাজ করাই আমার দরকার। ওইভাবে পুতুলের মতো বসে থাকলে শুধু একটা কাঠপুতুল নিয়ে বসে থাকবো। শুধু এ সুযোগের জন্য। এ সুযোগ তো আমি নিতে পারতাম। আমি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কন্যা। আমি নিজেও প্রধানমন্ত্রী ছিলাম। সেখানে আমার যদি এসব সুখ সম্পদের প্রতি নজর থাকতো, তাহলে তো আমি সেই দিনেই নজর দিতাম। আমি তো তা করিনি। আমি দেশের উন্নতি করেছি। আমি দেশের উন্নতি করতে চাই। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই। কাজেই আমি নির্বাচন চাই। নির্বাচনে জনগণ যে রায় দেবে সেটাই মেনে নেবো।

ওই সময়ের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, গণমানুষের তীব্র আন্দোলন সংগ্রামের ফলে তত্ত্বাবধায়ক সরকার লেজ গোটাতে বাধ্য হয়। ২০০৮ সালের ১১ই জুন আমি মুক্ত হই। আবার এ নতুন সূর্য উদিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা এবং কারাগার খুব পাশাপাশি থাকে। এটা আমি ছোটবেলা থেকেই দেখেছি। তাই কখনো এটা ভয় করি না। কারণ বাংলাদেশে আসার পর থেকে যখনি আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। বারবার আমাকে কারাবরণ করতে হয়েছে। অনেক সময় মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। কিন্তু কখনো আমি পিছিয়ে যাইনি।

এক এগারোর সময় দেশের জনগণ, প্রবাসীসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তখন আওয়ামী লীগের যে বর্ধিত সভা ডাকা হয়েছিল, সেই সভায় আমাদের প্রত্যেক অঞ্চলের নেতারা যেভাবে দাবি তুলেছিলেন মুক্তির, তাদের সেই তৃণমূল থেকে সব পর্যায়ের নেতাকর্মীদের বিরাট একটি মনোবল সৃষ্টি করে এবং জনমত সৃষ্টি হয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

মিতু হত্যাকান্ডে: ভিডিও ফুটেজে দেখা যুবক আটক!... শুক্রবার, ১০ জুন ২০১৬ আটক যুবকের নাম মনির হোসেন চট্টগ্রাম : পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের ঘটনায় সিসিট...
টিউলিপকে হত্যার হুমকি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক সিটিজিবার্তা২৪ডটকম নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিককে হত্যার হুমকি ...
পুলিশের তদন্তে অগ্রগতি নেই চলতি মাসে তিন হত্যাকান্ড শুক্রবার, ১০ জুন ২০১৬ মাহমুদা খানম মিতু, সুনিল গোমেজ, আনন্দ গোপাল গাঙ্গুলী দেশে চলতি মাসে বিভিন্ন অংশে সংঘটিত তিনটি হ...
সকাল ১০টা পর্যন্ত বাড়লো একাদশে ভর্তি আবেদনের সময়... জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১০ জুন ২০১৬ ঢাকা : ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় আজ শুক্রবার সকাল ১০টা প...
২০২১ সালে ৫০ হাজার ফ্রিল্যান্সার তৈরি হবে... যশোরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক ২০২১ সালে ৫০ হাজার ফ্রিল্যান্সার তৈরি হবে নিজস্ব প্রতিবেদক।  ৯ জুন ২০১৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি...



Leave a Reply