ব্রেকিং নিউজ:
Search

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ

সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

StudentLegue14ডেস্ক সংবাদ : সিলেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় নগরীতে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

রোববার রাতে এ ঘোষণা দেয় মহানগর পুলিশ।

দুপুরে জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী গ্রুপ নগরীর রেজিস্টারি মাঠ থেকে শোভাযাত্রা করার কর্মসূচি দেয়। অন্যদিকে একই সময়ে নগরীর কোর্ট পয়েন্ট থেকে শোভাযাত্রা বের করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপ।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ জানান, একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সোমবার নগরীতে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার রাত থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও জানিয়েছেন তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image