টেরীবাজার ফ্রেন্ডস্ ডট কমের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী সম্পন্ন

শুক্রবার,২১ অক্টোবর ২০১৬

img_7774ডেস্ক সংবাদ : টেরীবাজার ফ্রেন্ডস্ ডট কমের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০ অক্টোবর সকাল ৯টায় চট্টগ্রাম আইন কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পেশাজীবী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক, টেরীবাজার ব্যবসায়ী সমিতির আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহাবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক বাণিজ্যিক রাজধানীর সম্পাদক, টেরীবাজার ব্যবসায়ী সমিতির প্রচার ও প্রকাশানা সম্পাদক এইচ. এম আলমগীর চৌধুরী (রানা), টেরীবাজার ব্যবসায়ী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল করিম।

টেরীবাজার ফ্রেন্ডস্ ডট কমের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. আরিফুর রহমান ভূঁইয়্যা, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ জাহেদুল ইসলাম, মোহাম্মদ জয়নাল আবেদীন, মোহাম্মদ আরফাত হোসেন (আরেফিন), মোহাম্মাদ আলমগীর, মোহাম্মাদ মহিউদ্দিন প্রমুখ।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় টেরীবাজার ফ্রেন্ডস্ ডট কম এর দুই শক্তিশালী দল সবুজ দল বনাম হলুদ দল প্রতিদ্বন্দ্বিতা করেন। দুই দলের সুন্দর খেলায় ০২-০০ গোলে হলুদ দল বিজয় লাভ করেন। টেরীবাজারের ব্যবসায়ী ও কর্মচারিসহ বাইরের অনেক দর্শক খেলা উপভোগ করেন। টান টান উত্তেজানার মধ্যে খেলার ১১ মিনিটের মাথায় হলুদ দলের এর দূরদান্ত খেলোয়াড় বক্কর ১ গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। হলুদ দলের মাঠ জুড়ানো খেলায় ২য় আর্ধের ৩০মিনিটের মাথায় ২য় গোল করে হলুদ দলকে জয়ের সপ্নে দেখায় দলের আরেক দুর্দান্ত খেলোয়াড় জয়নাল। পিছিয়ে থাকতে হয়নি হলুদ দলকে। ২ গোল করে চ্যাম্পিয়ন ট্রফি নিশ্চিত করে খেলায় চ্যাম্পিয়ন হয় হলুদ দল। রানার্স আপ হয় সবুজ দল। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন হলুদ দলের খেলোয়াড় আবু বক্কর। ম্যান অব দ্যা সিরিজ নির্বাজিত হয় হলুদ দলের খেলোয়াড় মোহাম্মদ মহিউদ্দিন। সেরা গোল রক্ষক নির্বাচিত হয় হলুদ দলের খেলোয়াড় মোহাম্মদ ইউসুফ।

খেলা শেষ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে টেরীবাজার ফ্রেন্ডস্ ডট কম আয়োজিত ফুটবল টুর্নামেন্ট’১৬ সম্পন্ন হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image