এই মাত্র:

টেস্টোস্টেরনের কমবেশির উপর মাথার চুল পড়া নির্ভর করে

রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

chulলাইফস্টাইল ডেস্ক : আপনি কী মাথার চুল নিয়ে ভীষণ চিন্তিত। হাত দিলেই উঠে আসছে মুষ্টিভর্তি চুল। এ ভয়ে চিরুনি দিয়ে মাথা আঁচড়াতে ভয় পাচ্ছেন। দিনে দিনে খালি হয়ে যাচ্ছে আপনার মাথা; ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন টেকো হওয়ার পথে। তাহলে এখনই সাবধান!‍

বিষয়টিকে মোটেও হালকাভাবে নেবেন না। এটি কোনো সাধারণ চুলের সমস্যা নাও হতে পারে!  হয়তো এর ফলেই আপনি এগিয়ে যাচ্ছেন বন্ধ্যাত্বের দিকে। বিষয়টি একটু অবাক করার মতো হলেও ঠিক এমনটিই বলা হচ্ছে এক গবেষণা প্রতিবেদনে।

সাধারণত, ‘পুরুষালী হরমোন’ টেস্টোস্টেরনের কমবেশির উপর মাথার চুল পড়া নির্ভর করে। পুরুষের শুক্রাণু তৈরি থেকে শুরু করে যৌন উত্তেজনা সবই নিয়ন্ত্রণ করে এই হরমোন।

প্রতিবেদনে বলা হয়,  শরীরে এই হরমোনের মাত্রা স্বাভাবিকের থেকে কমে গেলে অস্বাভাবিকভাবে মাথা থেকে চুল উঠতে শুরু করে। আর মাথা থেকে অস্বাভাবিক হারে চুল ঝরাটাই হচ্ছে বন্ধ্যাত্বের প্রাথমিক লক্ষণ। অধিকাংশ ক্ষেত্রে পুরুষরা এই লক্ষণ বুঝতে ব্যর্থ হন। তাই মাথার চুল রক্ষায় সবাই ছুটেন বিউটি পার্লারে।

মাথা থেকে অতিরিক্ত হারে চুল উঠতে শুরু করলে সরাসরি চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও বলা হয়েছে গবেষণা প্রতিবেদনে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image