ঢামেকের ওষুধ যাচ্ছিল কোথায়?

১৫ ডিসেম্বর, মঙ্গলবার, ২০১৫

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

ঢামেকের ওষুধ যাচ্ছিল কোথায়?

ঢাকা ঃ প্রবীণদের ওয়ার্ড। নম্বর ২২১। সেখানেই সাদা কাপড় মোড়ানো অবস্থায় উদ্ধার করা হলো তিন হাজার ২৮৬ পিস সরকারি ওষুধ। কেউ হয়ত অসৎ উদ্দেশ্যে, খোলামেলাভাবে বললে মেডিকেল থেকে বাইরে পাচারের জন্য পুঁটলি বেঁধে রেখেছিল। কিন্তু তার আগেই ওষুধগুলো কব্জা করল কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওই ওয়ার্ড থেকে অ্যান্টিবায়োটিক ওষুধসহ বিভিন্ন ক্যাটাগরির তিন হাজারের অধিক পিস ওষুধ পুঁটলি বাঁধা অবস্থায় উদ্ধার করে আনসার সদস্যবৃন্দ।

ঢামেক আনসার কর্মকর্তা মাসুদ জানান, ওষুধগুলো ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমানের রুমে গচ্ছিত রাখা হয়েছে। কেউ হয়ত অসৎ উদ্দেশ্যে এগুলো সাদা কাপড়ে মুড়ে রেখেছিল।

হাসপাতালের সহকারী পরিচালক খাজা আবদুল গফুর বলেন, ‘বিষয়টি আমারা জেনেছি। খোঁজখবর নেয়া হচ্ছে।’

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image