নগরীতে দোকান মালিকের ছুরিকাঘাতে কর্মচারী নিহত

বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

nihtনিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে ভাঙারি দোকান মালিকের ছুরিকাঘাতে মোহাম্মদ জাবের (২৬) নামের এক কর্মচারী নিহত হয়েছে।

 

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর কোতোয়ালী থানার পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

 

দোকানে কথা কাটাকাটির এক পর্যায়ে দোকান মালিক জাবেরকে ছুরিকাঘাত করলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া সিটিজিবার্তা২৪ডটকমকে জানান, রাত সাড়ে ৮টার দিকে ছুরিকাঘাতে গুরুতর আহত জাবেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। এই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত জাবের চট্টগ্রামের বায়েজিদ থানার শেরশাহ বাংলাবাজার এলাকার জনৈক আবদুল জলিলের ছেলে।

এই ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি জসিম উদ্দীন ।

 

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image