শুক্রবার,১১ আগস্ট ২০১৭
সিটিজিবার্তা২৪ডটকম
নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো
তারাই আমার দুইটি চোখে ফুটিয়ে তোলে আলো।
যারা আমার নিন্দা করে
তাদের রাখি মনের ঘরে
তারাই আমার অগ্রযাত্রায় সব’চে বড় আপন
ভালো কাজে এগিয়ে যাবো এটাই আমার পণ।
তাদের জন্য অগ্রগন্য এই সমাজে আমি
আমার মতো নগন্যকে তারাই করে দামী।
তাইতো তাদের ভালো লাগে
বড় হবার আশা জাগে
গুণি লোকের সমালোচক বেশি থাকে জানি
অল্প স্বল্প গল্প নিয়ে করে টানাটানি।
সন্তুষ কুমার শীল









