পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫

জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম

ঈদে মিলাদুন্নবি (সা:) উদযাপনের শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে আজ শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। শোভাযাত্রায় হজরত মুহাম্মদের (সা.) ধরণীতে আগমনকে স্বাগত জানিয়ে নানা স্লোগান দেন।

বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কাকরাইলে এমন একটি শোভাযাত্রা দেখা যায়। মইনীয়া মাইজভান্ডারির ব্যবস্থাপনায় শোভাযাত্রাটিতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত কয়েক হাজার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন ইসলামী সংগীত পরিবেশন করা হয়। অনেককে পবিত্র কোরআনের আয়াত লেখা পতাকা ও বাংলাদেশের জাতীয় পতাকা বহন করতে দেখা যায়। এতে নেতৃত্ব দেন মাইজভান্ডারি দরবার শরিফের সাজ্জাদানশীল মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী।

যথাযথ মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সারা দেশে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। ।

প্রায় এক হাজার ৪০০ বছর আগে এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমেনার কোলে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। এই দিনেই পৃথিবী ছেড়ে চলে যান তিনি।

ইসলাম ধর্মমতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.) শেষ নবী। তাই তাঁর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে পবিত্র দিন। মুসলমানরা দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।

তৌহিদের মহান বাণী নিয়ে আসা মহামানব হজরত মুহাম্মদ (সা.) প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তাঁর আবির্ভাব ও ইসলামের শান্তির বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image