যাত্রীর ১ লাখ ৮৭ হাজার ডলার ফেরত দিলেন চালক

ctgbarta24.com

আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

বুধবার, ৬ জুলাই ২০১৬

dollar-sm20160706134856

ব্যাগ নিয়ে ওঠা যাত্রীর গন্তব্য ছিল ম্যাসাচুসেটস অ্যাভিনিউয়ের নর্থইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসের কাছাকাছি ট্রিমন্ট সড়ক। যথাযথ স্থানে যাত্রীকে নামিয়ে সঠিকভাবে চালকের দায়িত্ব করেছেন বোস্টনের এক ট্র্যাক্সি ড্রাইভার।

কিন্তু ওই যাত্রী সঙ্গে নিয়ে আসা ব্যাগটি যে রেখে গেছেন তা খানিক বাদে ট্র্যাক্সির পেছনের সিটে তাকিয়ে বুঝতে পারেন ড্রাইভার। কিন্তু ব্যাগে কি রয়েছে তা তখনও জানেন না তিনি।

এদিকে ব্যাগ ‘হারানোর’ বিষয়টি বুঝতে পেরে দ্রুত বোস্টন পুলিশকে ফোনে বিষয়টি জানান ওই ব্যক্তি। ততক্ষণে ব্যাগ নিয়ে পুলিশ স্টেশনে হাজির হন ড্রাইভার। আর ব্যাগের মালিক দাবি করা ওই ব্যক্তির কাছ থেকে যথাযথ প্রমাণ পেয়ে তা বুঝিয়ে দেন পুলিশ।

পরে জানা যায়, ব্যাগে ছিল এক লাখ ৮৭ হাজার ডলার বা এক কোটি ৪৫ লাখের বেশি টাকা (১ ডলার সমান ৭৮ টাকা)।

এ বিষয়ে বোস্টন পুলিশ বিভাগের কমিশনার উইলিয়াম ইভান্স বলেন, উদাহরণ সৃষ্টিকারী ও সততার ‘পোস্টার’ ওই ট্যাক্সি ড্রাইভার সম্মানের দাবিদার।

তবে ওই যাত্রী কোনো এতোগুলো ডলার বহন করছিলে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির আশঙ্কা করছেন ডোনাল্ড ট্রাম্প... বুধবার, ০৩ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  আন্তর্জাতিক সংবাদ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির আশঙ্কা করছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড...
বিকিনি পরা মহিলা পুলিশের সাহসের প্রশংসা করেছেন সবাই... রবিবার, ৩১ জুলাই ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  আন্তর্জাতিক ডেস্ক : মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিল চোর। কিন্তু পেছনে ধাওয়া করলো বিকিনি পরা পুলিশ, হাতে নাত...
ফ্লোরিডায় জিকা ভাইরাসে আক্রান্ত ৪ সিটিজি বার্তা২৪ আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে জিকা ভাইরাসে আক্রান্ত ৪ জনকে সনাক্ত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা ব...
ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন পেলেন হিলারি... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ২৭ জুলাই ২০১৬ ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন পেলেন হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে ডেম...
রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ২৭ জুলাই ২০১৬ রজব তাইয়্যেব এরদোয়ান ও ভ্লাদিমির পুতিন আগামী মাসে রাশিয়া সফরে যাচ্ছেন তুরস্কের প...



Translate »