ব্রেকিং নিউজ:
Search

বাংলাদেশ ক্রিকেট দলের সামনে ব্যস্ত সূচি

রবিবার, ০৩ জানুয়ারী ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

Bangladesh_cricket_teams_chears_after_winস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের সামনে ব্যস্ত সূচি। তবে ওয়ানডে বা টেস্ট ম্যাচের ব্যস্ততা নেই বললে চলে। ঘরের মাঠে ফেব্রুয়ারিতে টি২০ ফরম্যাটের এশিয়া কাপ। এরপর মার্চে ভারতে বসবে আইসিসি টি২০ বিশ্বকাপ। তাই এই দুটো টুর্নামেন্টের আগে টেস্ট ম্যাচের দিকে দৃষ্টি দিতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি২০ ম্যাচের দিকেই যতো নজর বোর্ডের।

জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে জিম্বাবুয়ে দলকে বাংলাদেশে এনে পাঁচটি কিংবা তিনটি টি২০ ম্যাচের আয়োজনের চিন্তা-ভাবনা করছে বিসিবি। তবে ওই সময় আবার বাংলাদেশে বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। তাই জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ সব ম্যাচগুলো সিলেটে করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিশ্বস্ত সূত্রে এমনটিই জানা গেছে।

যদিও স্বল্প সময়ের নোটিশে সিরিজ আয়োজন খুবই দুরুহ ব্যাপার ছিল। তবে সিরিজ আয়োজনে বিসিবি অটল ছিল বলেই সম্ভব হচ্ছে। শেষ পর্যন্ত জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষেই সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। যা প্রায় এখন চূড়ান্ত। শুধু বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা মাত্র। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, জিম্বাবুয়ের সিরিজ আয়োজনের সবুজ-সংকেত পাওয়া গেছে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ নিয়ে সংবাদ মাধ্যমকে বিসিবির মিডিয়া কমিটির প্রধান বলেন, ‘আগামী ১৪ জানুয়ারি থেকে সিরিজটা শুরু হবে। চার-পাঁচটি ম্যাচের কথাই বলা হচ্ছে এখন পর্যন্ত। তবে কয়টা ম্যাচ হবে সেটি এখনো চূড়ান্ত করা হয়নি।’

এদিকে বিসিবির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসলে সিরিজ হতে পারে তিন ম্যাচের। আর সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটের বিভাগীয় স্টেডিয়ামে। আগামী ১১ জানুয়ারি ঢাকায় আসার কথা জিম্বাবুয়ে দলের। এরপর অতিথি দল ঢাকা থেকে সিলেট যাবে। সেখানে ১৪ জানুয়ারি সিরিজের প্রথম টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলোর মাঝে একদিন করে বিরতি থাকবে। ১৬, ১৮ জানুয়ারি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image