বাবা হচ্ছেন তামিম ইকবাল

শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

বাবা হচ্ছেন তামিম ইকবাল

ফাইল ছবি : তামিম ও আয়শা দম্পতি

চট্টগ্রাম : সংসারে নতুন অতিথি আসছে তামিম ইকবাল দম্পতির। বাবা হতে যাচ্ছেন জাতীয় দলে চট্টগ্রামের খান পরিবারের প্রতিনিধিত্ব করা ‘ছোট্ট’ তামিম ইকবাল খান। দেশসেরা হার্ডহিটার ওপেনার তামিম নিজেই তা নিশ্চিত করেছেন।

সম্প্রতি স্ত্রী আয়েশা সিদ্দীকার সঙ্গে লন্ডন ঘুরে এসেছেন তামিম ইকবাল। এক সপ্তাহ লন্ডন বেড়িয়েছেন তামিম ও আয়েশা। সফর শেষ করে তামিম বেশ ঘটা করেই বলেন, ‘স্ত্রীর সঙ্গে শেষ সফর…। এরপর তো সঙ্গে আরেকজন থাকবে..।’ অনাগত সন্তানের কথা বেশ রসিকতা করেই প্রকাশ করেন ড্যাশিং এ ওপেনার।

ক্রিকেটের জন্মভূমি খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র বাংলাদেশি হিসেবে সেঞ্চুরির স্বাদ পান তামিম ইকবাল। আগ্রাবাদের মোহাম্মদ ইয়াছিন ও মমতাজ বেগমের ছোট মেয়ে আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেন তিনি। স্কুলজীবনে তামিম-আয়েশার মন দেয়া-নেয়া শুরু। আট বছরের লম্বা সম্পর্ক ২০১৩ সালের ২২ জুন পরিণয়ে রূপ পায়। বিবাহবন্ধনে আবদ্ধ হন তারকা এ জুটি।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image