বিচ্ছেদের পর সন্তানদের সঙ্গে প্রথমবার দেখা করেছেন ব্র্যাড পিট

বিচ্ছেদের পর সন্তানদের সঙ্গে প্রথমবার দেখা করেছেন ব্র্যাড পিট

সিটিজিবার্তা২৪ডটকম

বিনোদন ডেস্ক : গত মাসে ব্র্যাড পিটের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেন অ্যাঞ্জেলিনা জোলি। তারপর থেকে সন্তানদের নিয়ে আলাদা থাকছেন এ হলিউড অভিনেত্রী।

জোলির বিচ্ছেদের আবেদনের পর প্রথমবারের মতো সন্তানদের সঙ্গে দেখা করেছেন ব্র্যাড পিট। এ সময় তাদের সঙ্গে খুব সুন্দর সময় কাটিয়েছেন তিনি। পিপল পত্রিকার বরাত দিয়ে এমনটাই জানিয়েছে এস শোবিজ।

এ সম্পর্কে পত্রিকাটিকে একটি সূত্র জানান, পৃথিবীতে ব্র্যাডের কাছে সবচেয়ে প্রিয় তার সন্তানরা। তাদের গুরুত্ব তার কাছে সবচেয়ে বেশি। তাদের সঙ্গে থাকার জন্য তিনি সব করতে রাজি।

এর আগে সন্তানের দেখভালের বিষয়ে সাময়িক সমঝোতা করেন হলিউডের আলোচিত জুটি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি। সমঝোতা অনুযায়ী তিন সপ্তাহের জন্য সন্তানরা থাকবেন অ্যাঞ্জেলিনা জোলির দায়িত্বে। এ সময় সন্তানদের দেখতে আসতে পারবেন ব্র্যাড পিট। এটি একটি সাময়িক সমঝোতা এবং এর মেয়াদ আগামী ২০ অক্টোবর পর্যন্ত। সিদ্ধান্তটি সেচ্ছায় নেওয়া হয়েছে। ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনাকে কাউন্সিলিংয়ের ব্যাপারে কোনো জোর করা হয়নি। পরিবারের স্বার্থে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

দীর্ঘ ১২ বছর একসঙ্গে ছিলেন ব্র্যাড-জোলি। সবার কাছে তারা ‘ব্র্যাঞ্জেলিনা’ নামেই পরিচিত। গত ১৯ সেপ্টেম্বর ব্র্যাডের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেন জোলি।

‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির ছয় সন্তান- ম্যাডক্স (১৫), প্যাক্স (১২), জাহারা (১১), শিলোহ (১০), নক্স (৮), ভিভিয়েন (৮)। এরমধ্যে প্রথম তিন সন্তানকে দত্তক নিয়েছিলেন এ জুটি। সন্তানদের দেখভালের দায়িত্ব চেয়ে আদালতে আবেদন করেছেন জোলি।

২০০৪ সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সিনেমার শুটিং সেটে বন্ধুত্ব হয় ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির। তখন জেনিফার অ্যানিস্টনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন পিট। ২০০৫ সালে পিট-অ্যানিস্টনের বিবাহ বিচ্ছেদ হয়।

পরবর্তীতে পিট-জোলির মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দীর্ঘ দশ বছর একসঙ্গে থাকার পর ২০১৪ সালে আগস্টে বিয়ে করেন পিট-জোলি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image