রোজাদার মুসলমানকে সেবা প্রদান ইমানী দায়িত্ব: মহিউদ্দিন চৌধুরী

ctgbarta24.com

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪.কম

মঙ্গলবার, ৭ জুন ২০১৬

রোজাদার মুসলমানকে সেবা প্রদান ইমানী দায়িত্ব: মহিউদ্দিন চৌধুরী

চট্টগ্রাম: রমজান মাসে রোজাদার মুসলমানকে সেবা প্রদানই আমাদের সকলের ইমানী দায়িত্ব। ব্যবসায়িক সমাজকে এই দৃষ্টিকোণ থেকে আমদানীকৃত ভোগ্যপণ্য যাতে উচিৎ মূল্য ভোক্তাদের মধ্যে সরবরাহ করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই পবিত্র মাসে অধিকতর মুনাফা লোভের জন্য ধর্মরীতি পালনে সাধারণ মানুষকে জিম্মি করাটাই অধর্মের পরিচায়ক বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।

মঙ্গলবার (০৭ জুন) দুপুরে নগরীর জেল রোডের আনসার ক্লাবের সামনে এস আলম গ্রুপের ন্যায্যমূল্যে চিনি বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন মহিউদ্দিন চৌধুরী।

ভোক্তা পর্যায়ে ৪৫ টাকায় প্রতিকেজি রিফাইন্ড চিনি বিক্রি করছে এস আলম গ্রুপ। নগরীর ১০টি পয়েন্টে ন্যায্যমূল্যে একমাস ব্যাপী এ কার্যক্রম চলবে।

মহিউদ্দিন বলেন, বাজারে দ্রব্যমূল্য সঠিক রাখার জন্য এস আলম গ্রুপ ন্যায্যমূল্যে ৪৫ টাকা কেজি দরে চিনি বিক্রির উদ্যোগ নিয়েছে। এক সময় ৩২ টাকায় চিনি বিক্রি হতো। এখন ৩৫ টাকায় লবণ বিক্রি হচ্ছে। চিনি বিদেশ থেকে আমদানি করতে হয়। লবণ দেশেই চাষ হয়। তাজ্জব ব্যাপার।

চট্টগ্রামে এস আলম গ্রুপের খ্যাতি আছে উল্লেখ করে মহিউদ্দিন চৌধুরী বলেন, এস আলম গ্রুপের যিনি প্রধান তিনি পেছনে থেকে মানুষের উপকারের চেষ্টা করেন। আজও উপস্থিত হননি। আমি আশা করবো, এক সপ্তাহ পর থেকে এস আলম গ্রুপ ন্যায্যমূল্যে বিক্রিতে কেজি প্রতি আরও দুই টাকা কমিয়ে দেবে।

চট্টগ্রাম ব্যবসা-বাণিজ্যে দুর্বল হয়ে পড়ছে উল্লেখ করে সাবেক এ মেয়র বলেন, এখানে চেম্বার আছে, বিরাট বিল্ডিং আছে। খাতুনগঞ্জ আছে, ছগীর ভাই আছেন। মাহবুব ভাই আছেন। আপনারা উদ্যোগ নিন। আমদানিকারকদের সঙ্গে বসে ছোলা যাতে কম দামে খেতে পারে সেই ব্যবস্থা নিন। ছোলার দাম বেশি এবার।

রমজান মাসে ইফতার, তারাবির সময় লোডশেডিং বন্ধ রাখার এবং ওয়াসাকে পর্যাপ্ত পানি সরবরাহের দাবি জানান তিনি।

ওয়াসা প্রসঙ্গে তিনি বলেন, ‘পাইপ আছে কিন্তু পানি নো আইয়ের। আঁরা পানি ন পাইর।’ অর্থাৎ পানির লাইন আছে কিন্তু পানি আসছে না। আমরা পানি পাচ্ছি না।

তিনি বলেন, কাজ না করে ফায়দা হাসিল করলে যা হয় আর কি। কমিশন বাণিজ্য ছেড়ে মানুষের সেবা করুন।’

রোজাদার মুসলমানকে সেবা প্রদান ইমানী দায়িত্ব: মহিউদ্দিন চৌধুরী

রোজাদার মুসলমানকে সেবা প্রদান ইমানী দায়িত্ব: মহিউদ্দিন চৌধুরী

কোতায়ালী থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আল আরফাহ ইসলামী ব্যাংকের চেয়রম্যান এবং এস.আলম গ্রুপের নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ, এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাভু, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ, মীর গ্রুপের চেয়ারম্যান আবদুস সালাম, এস আলম গ্রুপের হেড অব করপোরেট হুমায়ুন কবির, বকশির হাট ওয়ার্ডের কাউন্সিলর হাজি নুরুল হক, আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী, ব্যবসায়ী জানে আলম, জাহাঙ্গীর আলম, রাজু কুমার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত হন রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল।

উক্ত অনুষ্ঠানে জানানো হয়, চিনি ছাড়াও ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ভেজিটেবল অয়েল ৭০ টাকা ও সয়াবিন ৮০ টাকা বিক্রি করবে। উদ্বোধন উপলক্ষে মোড়কজাত ৫৬ টাকার চিনির প্যাকেট ৪৫ টাকায় সরবরাহ করা হলেও ভোক্তারা ওই দামে পাবেন খোলা চিনি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

মিতু হত্যাকান্ডে সেই মাইক্রোবাস চালকসহ আটক... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬ মিতু হত্যাকান্ডে ব্যাকআপ ফোর্সড হিসেবে সন্দেহে থাকা সেই মাইক্রোবাস চালকসহ আটক করেছ...
মন্ত্রী হচ্ছেন মহিউদ্দিন চৌধুরী, দীপু মনি, আবদুর রাজ্জাক!... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬ ওয়াহিদুল আলম : আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের দুই বছরে এসে ত...
মির গ্রুপকে ২০ লাখ জরিমানা, আটক ২জনকে মুছলেখায় ছাড়... চট্টগ্রামের ভোগ্যপণ্যের বড় পাইকারী বাজার খাতুনগঞ্জে মীর গ্রুপের বিরুদ্ধে চড়া মূল্য চিনি বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২০ লাখ টাকা জরিমান...
“জয়যাত্রার” উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা... প্রেস বিজ্ঞপ্তি।।  বুধবার, ৮ জুন ২০১৬ "জয়যাত্রার" উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা চট্টগ্রাম : মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক সংগঠন "জয়যাত...
মিতু হত্যাকান্ডে জড়িত সন্দেহে সাবেক শিবির নেতা আটক... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ৮ জুন ২০১৬ পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকান্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা...



Leave a Reply