সরকারকে সাইবার নিরাপত্তায় সহযোগিতা করবে মাইক্রোসফট

ctgbarta24.com

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

Published: 2016-06-30  12:05:11 AM BdST

microsoft-logo-2

বাংলাদেশ সরকারকে সাইবার হামলা ও এর সম্ভাব্য আক্রমণ ঠেকাতে সহযোগিতা করবে মার্কিন বহুজাতিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।

আজ বৃহস্পতিবার (৩০ জুন) সচিবালয়ে সরকারের পক্ষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মাইক্রোসফটের মধ্যে এ চুক্তি হবে।

চুক্তির বিষয়টি নিশ্চিত করে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আজ বুধবার সাংবাদিকদেরকে বলেন, ‘চুক্তি অনুযায়ী মাইক্রোসফট সম্ভাব্য সাইবার হামলার বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে আমাদের সাহায্য করবে। সেসব তথ্যের ভিত্তিতে সাইবার হামলা মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করব।’

তারানা হালিম বলেন, সম্প্রতি সিঙ্গাপুরে মাইক্রোসফটের আঞ্চলিক কার্যালয় পরিদর্শনের সময় সাইবার নিরাপত্তা বিষয়ে তাঁর আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় আগামীকাল এই চুক্তি হতে যাচ্ছে।

সাইবার নিরাপত্তায় দেশে দক্ষ জনবল তৈরিতে ভবিষ্যতে মাইক্রোসফটের সঙ্গে আরও একটি চুক্তি করার কথা জানান তারানা হালিম। দেশের ব্যাংকিং খাতসহ অন্য খাতের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এই চুক্তি সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

কারামুক্ত ছাত্রলীগ নেতা রনি সংবর্ধিত সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-30  19:12:45 PM চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি হাটহাজ...
বাবুলকে নিয়ে উভয়সংকটে পুলিশের নীতিনির্ধারকেরা... নিউজডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম Published: 2016-06-30   03:05:21 AM পুলিশ সুপার বাবুল আক্তারের পদত্যাগপত্র গ্রহণ করা হবে কি না, তা নিয়ে উভয়সংক...
শেখ হাসিনা বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার গুণগান করেন... ব্রিটিশ পার্লামেন্টে ‘কারেন্ট সিচুয়েশন ইন বাংলাদেশ’ শীর্ষক এক বিতর্ক আলোচনায় সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-30  12:48:26 AM BdST...
চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৪ লাখ টাকা জরিমানা... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-29  09:35:30 PM BdST চট্টগ্রাম: খাদ্য তৈরি ও বিক্রিতে নানা অনিয়ম এবং যানব...
সারাদেশে গুম-খুনে র‍্যাব-পুলিশ জড়িত: খালেদা... রাজনীতি ডেস্ক, সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-29  09:10:55 PM BdST বিএনপি নেতা-কর্মীদের গুম-খুনের সঙ্গে র‍্যাব-পুলিশ জড়িত ...
ctgbarta24.com




Warning: Division by zero in /home/banglana/public_html/ctgbarta24/wp-includes/comment-template.php on line 1338

Leave a Reply