সারাদেশে গুম-খুনে র‍্যাব-পুলিশ জড়িত: খালেদা

ctgbarta24.com

রাজনীতি ডেস্ক, সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

Published: 2016-06-29  09:10:55 PM BdST

খালেদা জিয়া

বিএনপি নেতা-কর্মীদের গুম-খুনের সঙ্গে র‍্যাব-পুলিশ জড়িত দাবি করে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, গুম-খুনে জড়িত র‍্যাব-পুলিশ সদস্যদের কোনো দিন ক্ষমা করা হবে না। একদিন না একদিন তাঁদের বিচার করা হবে।

বুধবার (২৯ জুন) রাজধানীর গুলশানের একটি হোটেলে এক ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

২০১৩ সাল থেকে শুরু হওয়া বিএনপির আন্দোলনে গুম ও খুন হওয়া দলীয় নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে খালেদা জিয়া আজ ইফতার করেন। এতে ৩৮টি পরিবার অংশ নেয়।

খালেদা জিয়া অভিযোগ করেন, ২০১৩ সালে বিএনপির আন্দোলন দমন করার জন্য সরকার গুম-খুন শুরু করেছিল। তিনি বলেন, গণতান্ত্রিক অবস্থা ফিরে এলে গুম হওয়া ব্যক্তিদের খোঁজ করার চেষ্টা করা হবে। যেসব র‍্যাব ও পুলিশের সদস্য এসবের সঙ্গে জড়িত, তাঁদের কোনো দিন ক্ষমা করা হবে না। তাঁদের বিচার একদিন না একদিন হবে। গুম হওয়া ব্যক্তিরা ফেরত না এলেও, বিচার পেলে পরিবারের স্বজনেরা শান্তি পাবেন।

তিনি আওয়ামী লীগকে ‘জালেম’, ‘খুনি’ ও ‘গুপ্তহত্যাকারী’ বলে অভিযোগ করেন। খালেদা জিয়া বলেন, ‘শিগগিরই দুনিয়াতেই যেন আওয়ামী লীগের বিচার হয়, মানুষ যেন তা দেখতে পায়।’

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

কারামুক্ত ছাত্রলীগ নেতা রনি সংবর্ধিত সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-30  19:12:45 PM চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি হাটহাজ...
তিনটি ‘নরম’ শর্তে ২০১৯-এর নির্বাচনের টার্গেট বিএনপির... রাজনীতি ডেস্ক ।  ৩০ জুন ২০১৬ বিএনপির দলীয় লগো ২০১৯ সালের আগে নির্বাচনের পথে যাচ্ছে না বিএনপি। আর এই সময়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সরক...
বাবুলকে নিয়ে উভয়সংকটে পুলিশের নীতিনির্ধারকেরা... নিউজডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম Published: 2016-06-30   03:05:21 AM পুলিশ সুপার বাবুল আক্তারের পদত্যাগপত্র গ্রহণ করা হবে কি না, তা নিয়ে উভয়সংক...
শেখ হাসিনা বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার গুণগান করেন... ব্রিটিশ পার্লামেন্টে ‘কারেন্ট সিচুয়েশন ইন বাংলাদেশ’ শীর্ষক এক বিতর্ক আলোচনায় সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-30  12:48:26 AM BdST...
সরকারকে সাইবার নিরাপত্তায় সহযোগিতা করবে মাইক্রোসফট... বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম Published: 2016-06-30  12:05:11 AM BdST বাংলাদেশ সরকারকে সাইবার হামলা ও এর সম্ভাব্য আক্রমণ ঠেক...
ctgbarta24.com




Warning: Division by zero in /home/banglana/public_html/ctgbarta24/wp-includes/comment-template.php on line 1338

Leave a Reply