বুধবার, ৬ জানুয়ারি, ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
ক্রীড়া প্রতিবেদক ঃএসোসিয়েশন অফ চিটাগাং ক্রিকেট কোচেস আয়োজিত “সিটিজিবার্তা২৪.কম বিজয় দিবস অনুর্ধব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট” ;আজকের নিজ নিজ খেলায় জয় পেয়েছে চন্দনাইশ ক্রিকেট একাডেমী ও পোর্ট সিটি ক্রিকেট একাডেমী।
দিনের প্রথম ম্যাচে টস জিতে চন্দনাইশ ক্রিকেট একাডেমীর বিপক্ষে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় কর্ডিয়াল ক্রিকেট একাডেমী। কর্ডিয়াল ক্রিকেট একাডেমী নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে।দলের পক্ষে সোহান ১৮* রান করে। নোবেল ৩টি উইকেট লাভ করে। জবাবে ৯ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় চন্দনাইশ ক্রিকেট একাডেমী। মিজান করে ২৪ রান এবং রাব্বি ১টি উইকেট লাভ করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় নোবেল।
দিনের ২য় ম্যাচে টস জিতে পোর্ট সিটি ক্রিকেট একাডেমীর বিপক্ষে ব্যাটিং করে বসুরহাট ক্রিকেট একাডেমী ১৪.২ ওভারে সব উইকেট হারিয়ে ৬৭ রান করে। ওমর করে ১৬*রান। হাসান ৪ টি উইকেট লাভ করে। জবাবে ১৩.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০০ লক্ষ্যে পৌঁছে যায় পোর্ট সিটি ক্রিকেট একাডেমী। শামীম ১৪ রান করে এবং আরিফ হ্যাটট্রিক সহ ৫ উইকেট লাভ করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় হাসান।
আগামীকাল দিনের একমাত্র খেলায় মুখোমুখি হবে পোর্ট সিটি ক্রিকেট একাডেমী ও জে.সি.টি.এ.।










