বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
ক্রীড়া প্রতিবেদক ঃএসোসিয়েশন অফ চিটাগাং ক্রিকেট কোচেস আয়োজিত “সিটিজিবার্তা২৪.কম বিজয় দিবস অনুর্ধব-১৮ ক্রিকেট প্রতিযোগীতার আজকের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেয়েছে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি।
টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে পোর্ট সিটি ক্রিকেট একাডেমী ১৪.২ ওভারে সব উইকেট হারিয়ে ৪৯ রান সংগ্রহ করে।দলের পক্ষে হাসান ১৩ রান করে। জে.সি.টি.এ এর হয়ে শাওন ৪টি উইকেট লাভ করে। জবাবে ৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জে.সি.টি.এ। শাওন করে ১৩*রান এবং মোহাইমিন ২টি উইকেট লাভ করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় শাওন।
আগামী শনিবার থেকে ২য় রাউন্ডের ম্যাচ শুরু হবে এবং ৬টি দল ২ গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ চ্যাম্পিয়ন ২টি দল ফাইনাল খেলবে।









