সিটিজিবার্তা২৪ডটকম এ সংবাদ প্রকাশের পর শঙ্খ থেকে বালু উত্তোলন বন্ধ, খনন যন্ত্র জব্দ

ctgbarta24.com

২০ জুন, সোমবার ২০১৬

রেজাউল করিম, সিটিজিবার্তা২৪ডটকম

সিটিজিবার্তা২৪ডটকম এ সংবাদ প্রকাশের পর শঙ্খ নদী থেকে বালু উত্তোলন বন্ধ, খনন যন্ত্র জব্দ

শঙ্খ নদী থেকে বলু উত্তোলন করার সময় জব্দ কৃত ড্রেজার মেশিন

আনোয়ারা প্রতিনিধি :– সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম এ শনিবার ১৮ জুন শঙ্খনদে ড্রেজার দিয়ে বালু তুলে ব্যবসা, ভাঙ্গনের কবলে দুই গ্রাম শার্ষক সংবাদ প্রকাশের পর আজ সোমবার (২০ জুন) উক্ত বালু তোলার সময় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ওবাইদুর রহমান এর নেতৃত্বে অভিযান শঙ্খনদে খনন যন্ত্র দিয়ে বালু তোলার সময় অভিযান চালানো হয়েছে। এসময় একটি খননযন্ত্র জব্দ করা হয়েছে।

আরো পড়ুন: শঙ্খনদে ড্রেজার দিয়ে বালু তুলে ব্যবসা, ভাঙ্গনের কবলে দুই গ্রাম

জানা গেছে, গত একবছর ধরে শঙ্খনদে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে বালু তুলে ব্যবসা চালিয়ে আসছিলো এক চক্র। এতে করে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর ও জুঁইদণ্ডী ইউনিয়নের খুরুস্কুল গ্রাম দুটিতে শঙ্খের ভাঙ্গন তীব্র আকার ধারণ করে। এ নিয়ে শনিবার সিটিজিবার্তা২৪ সহ অন্য পএিকা ‘অবৈধভাবে শঙ্খ থেকে বালু উত্তোলন’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হলে প্রশাসনের নজরে এলে বিকেলে অভিযান চালানো হয়। এসময় একটি ড্রেজার নিয়ে খননকারীরা পালিয়ে গেলেও একটি জব্দ করা হয়। ইউএনও, সহকারী কমিশনার ( ভূমি) ছাড়াও বরুমচড়া ইউনিয়নের সহকারি ভূমি কর্মকর্তা মো. হারুন উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে আনোয়ারা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ওবাইদুর রহমান সিটিজিবার্তা২৪ কে বলেন, আমরা বালু তোলার সময় কাজে নিয়োজিত চার শ্রমিককে অাটক করে জিজ্ঞাসাবাদ করি।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা শঙ্খনদে বালু তোলার সময় একটি খনন যন্ত্র জব্দ করেছি, তবে ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা যায়নি। তিনি আরো বলেন, অবৈধভাবে বালু তুলে যারা ব্যবসা করছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

মেয়রের সাথে চিটাগাং স্ট্র্যাটেজিক আরবান ট্রান্সপোর্ট মাষ্টারপ্ল্যান বিশেষজ্ঞ দলের সাক্ষাত... ২২ জুন বুধবার ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : আজ দুপুরে চসিক মেয়র দপ্তরে মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে চিটাগাং স্ট্র্যাটে...
ঢাকা-চট্টগ্রাম রেলপথে নতুন আন্তঃনগর ‘সোনার বাংলা’... Published: 22 Jun 2016  01:13:36 AM Wednesday।। ঢাকা-চট্টগ্রাম রেলপথে নতুন আন্তঃনগর 'সোনার বাংলা' চট্টগ্রামবার্তা২৪ ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম রেলপ...
চট্টগ্রামে জোড়া খুনে মামলা, গ্রেফতার ৪... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 22 Jun 2016   12:34:40 AM Wednesday।। চট্টগ্রামবার্তা২৪ ডেস্ক : নগরীর পাঁচলাইশে ‘নারীঘটিত বিষয়ে’ দুই ...
চসিকের উদ্যোগে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালিত... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 21-06-2016   10:01:54 PM Tuesday ।। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ...
শেখ রাসেল স্মৃতির ইফতার বিতরণ করলেন মেয়র আ জ ম নাছির... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 21-06-2016  09:49:01 PM Tuesday ।। আন্দরকিল্লা শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যেগে আন্দরকিল্লা দুঃস্থ রোজা...



Leave a Reply