হাইড্রোলিক হর্ন নিয়ন্ত্রণে দরকার আরো কঠোর আইন

Tuesday,24 Oct 2017

Ctgbarta24.com

মোটরযান বিধিমালায় উচ্চস্বরে হর্ন বাজালে জরিমানা মাত্র ১০০ টাকা। হাইড্রোলিক হর্ন নিয়ন্ত্রণে আরো কঠোর আইন চান প্রয়োগকারীরা। আদালতের নির্দেশে পুলিশের অভিযানে হাইড্রোলিক হর্নের ব্যবহার কমেছে। বিশেষ করে ঢাকা মহানগরীতে যত্রতত্র হর্নের আওয়াজ শোনা গেলেও তীব্র শব্দের ওই হর্নের অত্যাচার প্রায় বন্ধ।

হাইড্রোলিক হর্ন চালকরা উচ্চ শব্দের এই ভেপু ব্যবহার করেন সড়কে দ্রুত জায়গা পেতে। কিন্তু তীব্র শব্দে মানুষের শ্রবণ শক্তি নষ্ট হয়।

শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনসহ বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে। সে ধারাবাহিকতায় জনস্বার্থ বিবেচনায় গত আগস্ট মাসে আদালতে রিট করে একটি মানবাধিকার সংগঠন। হাইড্রোলিক হর্ন নিয়ন্ত্রণে উচ্চ আদালত দুই দফায় আদেশ দিয়েছেন।

এরই মধ্যে পুলিশের অভিযানে হাইড্রোলিক হর্ন জব্দ এবং কয়েক হাজার মামলা হয়েছে। আইন পরিবর্তন করে কঠোর শাস্তির বিধান না করা হলে হাইড্রোলিক হর্ন পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হবে বলে মনে করছেন প্রয়োগকারীরা।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image