৭ জুলাই মুক্তি পাচ্ছে ‘সুলতান’

ctgbarta24.com

বিনোদন ডেস্ক। ১৫ জুলাই ২০১৬

৭ জুলাই মুক্তি পাচ্ছে 'সুলতান'

‘সুলতান’ সিনেমায় একজন বক্সারের চরিত্রে অভিনয় করেছেন সুপার স্টার সালমান খান।

বলিউড সুপার স্টার সালমান খানের ভক্তদের জন্য ধারুন এক সংবাদ। তাদের প্রিয় রোমান্টিক এ্যাকশন সামাজিক সব ক্ষেত্রে দক্ষ পারদর্শী সফল অলরাউন্ডার অভিনেতা সালমান খানের ভক্তরা এখন থেকেই দিন গুনতে শুরু করে দিন। কারণ, ৭ জুলাই মুক্তি পেতে যাচ্ছে সালমান খান ও আনুশকা শর্মা অভিনীত নতুন ছবি ‘সুলতান’।

বলিউড লাইফ বিনোদন বিষয়ক সংবাদপোর্টাল এমনটাই বলছে। শেষ রমজানে ঈদের মাত্র এক দিন আগেই ঈদের খুশি নিয়ে আসছে ছবিটি।

বলিউড লাইফ বলছে, তাদের সূত্রের খবর যদি সত্য হয়ে থাকে, তবে ঈদের এক দিন আগে ৭ জুলাই বৃহস্পতিবার মুক্তি পাবে ছবিটি। সেই হিসেবে ভারতে তিন দিনের ছুটিতে দারুণ ব্যবসা করার সুযোগ পাবে এ ছবি। আশা করা যাচ্ছে, ‘হাউসফুল ৩’-কেও ছাড়িয়ে প্রথম সপ্তাহেই রেকর্ড গড়বে ছবিটি।

পাকিস্তানের একটি টিকিট বুকিং ওয়েবসাইট (নুপ্লেক্স) থেকে ভারতীয় এ ছবিটির এই মুক্তির দিন সম্পর্কে জানা যায়। সেখানে লেখা ছিল ৭ জুলাই ছবিটি পাকিস্তানে মুক্তি পাবে। যেহেতু ভারতের আগে ভারতের কোনো ছবি পাকিস্তানে মুক্তি পায় না, তাই ধরেই নেওয়া যায় ভারত ও পাকিস্তানে একই দিনে মুক্তি পাবে ‘সুলতান’।

নতুন নতুন চরিত্রকে আপন করে নিতে সালমান খানের জুড়ি নেই। ‘সুলতান’-এ সালমান খান যে চরিত্রে অভিনয় করেছেন, আগে কখনো এমন কোনো চরিত্রে তাঁকে দেখা যায়নি। ভারতের হরিয়ানা রাজ্যের একজন কুস্তিগিরের চরিত্রে দেখা যাবে সালমানকে, জানা যাবে সেই খেলোয়াড়ের অলিম্পিক জয়ের গল্প।

Bollywood-Super-Star-Salman-Khan-Acting-Movie-Sultan-Relasing-Eid2016

ঈদের আগের দিন মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের নতুন ছবি সুলতান।

এই চরিত্রটিকেও আপন করে নিতে অনেক কসরত করতে হয়েছে তাঁকে।

ছবিতে আনুশকা শর্মাও এক কুস্তিগির এবং সালমানের ভালোলাগার মানুষের চরিত্রে অভিনয় করবেন। যশরাজ ফিল্মসের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর। সূত্র বলিউড লাইফ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

‘টাকার বিনিময়ে লোকের সাথে রাত কাটাতাম’... বলিউড অভিনেত্রী আলিশা খান বুধবার, ১৫ জুন (সিটিজিবার্তা২৪) বিনোদন ডেস্ক: বলিউডে নিজের ক্যারিয়ারের শুরুর দিকে টাকার বিনিময়ে যৌনতায় অভ্যস্ত ছিলেন বলে...
এবার তারিনের সঙ্গে হৃদয় খান জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১০ জুন ২০১৬ এবার তারিনের সঙ্গে ঈদে টেলিফিল্মে অভিনয় করেছেন গায়ক হৃদয় খান। সংগীতশিল্পী হৃদয় খানের গ...
মহাকাশচারী আমির খান!   মহাকাশচারী আমির খান! সিটিজিবার্তা২৪ডটকম, বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা আমির খান চরিত্রের প্রয়োজনে পর্দায় নিজেকে বহুভাবে উপস্থাপন করেছেন। ...
‘অ্যাপল’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন শাহরুখ খান... শনিবার, ৪ জুন ২০১৬ 'অ্যাপল'-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন শাহরুখ বিনোদন ডেস্ক : বিশ্বের সেরা প্রযুক্তি উদ্ভাবনকারী প্রতিষ্ঠান ‘অ্যাপল’-এর সা...
মোহাম্মদ আলীর মৃত্যুতে তারকাদের শোকের কান্না... বিনোদন ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৪ জুন ২০১৬ মোহাম্মদ আলীকে সর্বকালের সেরা মুষ্ঠিযোদ্ধা হিসেবে মনে করা হয়। তিনি ছিলেন জীবন্ত কিংবদিন্...



Leave a Reply