গুম ও হত্যাকারীদের মূল্যায়ন করছে সরকার

ctgbarta24.com
Share

আফসানা জেরিন খান, সিটিজিবার্তা২৪ডটকম

মঙ্গলবার, ১৪ জুন ২০১৬

গুম ও হত্যাকারীদের মূল্যায়ন করছে সরকার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক জাসদের প্রতি ইঙ্গিত করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘এরাই তখন আওয়ামী লীগের লোকজনদের গুম ও হত্যা করত; শেখ মুজিবুর রহমান সম্পর্কে খারাপ ভাষায় বক্তব্য দিত, অশ্লীল ভাষা ব্যবহার করত। তখন বিএনপির জন্মও হয়নি। অথচ আজকে হাসিনা নিজ দলের নেতাদের মূল্যায়ন না করে এইসব অত্যাচারী-খুনিদের মূল্যায়ন করছে। আসল খুনি তো তাদের মধ্যেই আছে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা আন্তর্জাতিক সম্প্রদায়কে সন্ত্রাস দমনের কথা বললেও সন্ত্রাস দমন নয় বরং তিনি সারাদেশে সন্ত্রাস ছড়িয়ে ও জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়।’

মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির রাজদর্শন হলে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন অ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আ ন হ আখতার হোসেন।

তিনি বলেন, ‘কাগজ খুললেই আজ শুধু মৃত্যু, মৃত্যু আর মৃত্যুর খবর। অথচ হাসিনা বলেছে, সে সবকিছু জানে। সে যদি সবকিছুই জানে, তাহলে সে তাদের (খুনি) ধরছে না কেন?’

জঙ্গি দমনে সাঁড়াশি অভিযানের নামে দেশব্যাপী গণগ্রেপ্তার ও গণহারে চাঁদাবাজি চলছে অভিযোগ করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘ঘটনা ঘটার পর হাসিনা তাদের বিদেশে পাঠিয়ে দিয়ে এখন সাঁড়াশি অভিযানের নামে বিরোধী দলের নেতাকর্মী ও নিরীহ সাধারণ মানুষকে ধরছে। এরপর তাদের নামে মিথ্য মামলা দিচ্ছে। এখন পর্যন্ত ৮ হাজারের অধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিএনপির ২ হাজার ২০০ নেতাকর্মীকে ধরা হয়েছে।’

ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি বলেন, ‘জঙ্গি দমনের নামে এই সাঁড়াশি অভিযানের কারণে পবিত্র রমজান মাসেও মানুষ ঠিকমত ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারছে না। তারা কষ্টের মধ্যে রয়েছে, আতঙ্কের মধ্যে রয়েছে।’

বিএনপি প্রধান বলেন, ‘সাঁড়াশি অভিযানের নামে একদিকে চলছে গণহারে গ্রেপ্তার আর অন্যদিকে চলছে গণহারে চাঁদাবাজি। গ্রেপ্তারের পর টাকা-পয়সা দিয়ে লেনদেন করে তাদের ছাড়াতে হয়। এর মধ্য দিয়ে সমগ্র দেশটাকে কারাগারে পরিণত করা হয়েছে। অন্যদিকে, অফিস-আদালতসহ সারা দেশ দুর্নীতিতে ছেঁয়ে গেছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। এ দুর্নীতিবাজ, খুনি ও অত্যাচারী সরকারের হাত থেকে দেশবাসী মুক্তি চায়।’

নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘আসুন, এই পবিত্র রমজান মাসে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, ‘খুনি অত্যাচারী জালেম সরকারের হাত থেকে দেশবাসীর মুক্তি চায়। রমজানে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো যাতে করে এই জালেম খুনি, অত্যাচারীদের বিচার করে এবং শাস্তি দেয়।’

‘আজকে তিনবছর ধরে প্রকৌশলী মাহমুদুর রহমানের বিরুদ্ধে ৭৮টি মিথ্যা মামলা দিয়ে তাকে আটকে রাখা হয়েছে। সবক’টি মামলায় জামিন পেয়েছে। হাইকোর্ট ও সুপ্রিমকোর্টেও সেই জামিন বহাল রয়েছে। কিন্তু সম্প্রতি স্বঘোষিত প্রধানমন্ত্রীর ছেলেকে হত্যা ও অপহরণের দায়ে আরেকটি মিথ্যা মামলা দায়ের করে তাকে আটকে রাখা হয়েছে।’

এসময় অবিলম্বে কোর্টের নির্দেশ মেনে মাহমুদুর রহমানের মুক্তি দাবি করেন বেগম খালেদা জিয়া।

খালেদা জিয়া ইফতারের পূর্বে টেবিল ঘুরে ঘুরে আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। এর আগে, সন্ধ্যা ৬টা ৩৮মিনিটে ইফতার মাহফিলে এসে উপস্থিত হন খালেদা জিয়া।

ইফতারের মূল মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে একই টেবিলে বসে ইফতার করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ঢাবির শিক্ষক অধ্যাপক সদরুল আমিন প্রমুখ।

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, ২০ দলীয় জোট শরিক এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন- জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাবেক ফুটবলার আমিনুল হক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।

ইফতারে প্রকৌশলীদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রকৌশলী আব্দুর রউফ, খোরশেদ আলম রাজু, খালেদ চৌধুরী পাইন, মাহমুদ হাসান, কাইয়ুম, মহিউদ্দিন সেলিম প্রমুখ।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ঢাকা কলেজে ছাত্রলীগের কোন কমিটি নেই: সোহাগ... আফসানা জেরিন খান, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৭ জুন ২০১৬ ঢাকা কলেজে ছাত্রলীগের কোন কার্যক্রম কিংবা কমিটি নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় সভাপতি স...
‘১৭ বছর মেয়র ছিলাম, এই পরিচয়েই আমি মরতে চাই’... ছবি: এবিএম মহিউদ্দিন চৌধুরী সিটিজিবার্তা২৪ নিউজ ডেস্ক, চট্টগ্রাম: সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, '১৭ বছর চট্ট...
নগরীতে বসাচ্ছে উচ্চক্ষমতার ১০২টি সিসিক্যামেরা... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৭ জুন ২০১৬ চট্টগ্রাম: গুপ্তহত্যা, জঙ্গি আক্রমণসহ অপরাধ নিয়ন্ত্রণে চট্টগ্রাম নগরীতে আরও উচ্চ ক্ষমতা...
ভারতের সাথে আনুষ্ঠানিক ট্রানজিটের যাত্রা শুরু... অর্থনীতি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৭ জুন ২০১৬ আশুগঞ্জে ভারতের সাথে বাংলাদেশের আনুষ্ঠানিক ট্রানজিটের যাত্রা শুরু, টন প্রতি খরচ ১৯২ টা...
গুলিবিদ্ধ ব্রিটিশ এমপি জো কক্স মারা গেছেন... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৭ জুন ২০১৬ গুলিবিদ্ধ ব্রিটিশ এমপি জো কক্স মারা গেছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য গুলিবিদ্ধ জো...



Leave a Reply