শুক্রবার ,১২ সেপ্টেম্বর ২০১৪ , ৮;১৪
নাদিয়া ডালিয়া ,চিটিজিবার্তা২৪ডট কম ।
যারা শুধু নিজেকে নিয়ে ভাবেন , আত্ম চিন্তাই বিভোর থাকেন ,আপনি কি তাদের মধ্যে একজন ? তবে হাত গুটিয়ে বসে থাকুন ।নিজের চরকাই নিজে তেল দিন ।তেল দিতে দিতে কবরে পা দিন ।আপনার নিঃসঙ্গ কবর জাত্রা নিয়ে আমাদের লিখাই কোন কথা নাই ।
কিন্তু আপনি যদি নিজের মতোই অন্যদের নিয়েও ভাবেন ,যদি নিজের ভালোর মত অন্যদের ভালও চান ,যদি নিজের উন্নতি ,কল্যাণ ও সাফল্যের মত অন্যদের উন্নতি কল্যাণ চান , তবে আপনার জন্যে আমার কিছু পরামর্শ আছে ।
আপনি যদি মানব দরদি হয়ে থাকেন ,মানুষের ইহ ও পরলকিক কল্যাণ চিন্তায়ে ব্যাকুল হয়ে থাকেন এবং সে উদ্দেশ্য যদি আপনি কল্যাণমুখী আদর্শ সমাজ গডতে উদ্যোগী হন তাহলে শুনুন আমাদের কিছু কথা । বেশি লম্বা না , কিছু সামান্য কথা । আপনার উদ্দেশ্য হাসিলের জন্য হউন মানুষের প্রিয় বেক্তিত্ত । কিন্তু কিভাবে হবেন?
*চাই অদম্য সাহস আর দুর্নিবার ইচ্ছাশক্তি ঃ প্রথম কথা হল আপনার মধ্যে থাকতে হবে অদম্য সাহস র দুর্নিবার ইচ্ছাশক্তি ।কিভাবে নিজেকে এই সাহস ও ইচ্ছাশক্তিতে উজ্জীবিত করবেন?এই বেপারে বিশেষজ্ঞরা বলেছেন যে ,নিজের মনকে এমন ভাবে তৈরি করুন এবং নিজের জন্য এমন সব সুযোগ সৃষ্টি করুন যার ফলে আপনার জ্ঞান এবং বিকাশ বুদ্ধি বিকশিত হয় ।
*দ্বিতীয়ত আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে আপনার নিজের মধ্যে থাকতে হবে কঠিন অঙ্গীকার ।এর ফলে আপনার নিজের মধ্যে এবং সাথে সাথে আপনার সহকর্মীদের মাঝে সৃষ্টি হুবে প্রবল উদ্দিপনা ।
*তৃতীয়ত , মনের মধ্যে কোন দুর্বল ও নেগেটিভ ধারণা কল্পনা এবং চিন্তা ভাবনা উদয় হলে সাথে সাথে সেটাকে প্রবল বিশ্বাস এবং প্রত্যয়ের মাধ্যমে পরাক্রম আঘাতে প্রতিহত করুন ।
*চতুর্থত , নিজের সামগ্রিক কর্মতৎপরতার প্রোগ্রেস রিপোর্ট তৈরি করুন ।এই নিয়মে নিয়মিত নিজের অগ্রগতি মূল্যায়ন করতে থাকুন ।এই ভাবে নিজেকে উন্নতির অপ্রতিরোধ্য অগ্রযাত্রার পথে এগিয়ে নিন ।
দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করুন ।নির্জীব এবং ধরা বাঁধা প্রোগ্রাম ও প্রশিক্ষণ পদ্দতি পরিবর্তন করুন ।গতিশীল হউন।
Ctgbarta24.com 24 hours Online News Paper