ব্রেকিং নিউজ

স্বামীর প্রজনন অঙ্গ ছেদন কারণ দাম্পত্য কলহ !

সিটিজিবার্তাডেক্স, ১২ সেপ্টেম্বর

পুত্র সন্তান না হওয়ার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজেরই যৌনাঙ্গ কেটে ফেললেন এক ব্যক্তি৷

শুক্রবার ঘটনাটি ঘটেছে, বিহারের সিওয়ান জেলার খোজওয়া গ্রামে৷পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুত্রসন্তান না হওয়া নিয়ে স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ প্রায়দিনই লেগে থাকত৷ পুত্রসন্তান না হওয়ায় মানসিক ভাবে ভেঙেও পড়েছিলেন ওই ব্যক্তি৷ এর জেরে প্রায়শই নিজের স্ত্রীকেও নানাভাবে দোষারোপও করতেন তিনি৷

বছর ৩০-এর ওই ব্যক্তি কাতারে কাজ করেন৷ বৃহস্পতিবার তিনি এক মাসের ছুটিতে বাড়ি আসেন৷ এরপরই আবার পুত্র সন্তান না হওয়াকে কেন্দ্র করে বচসায় লিপ্ত হন তারা৷ বচসা চরম আকার ধারণ করলে রাগের মাথায় ধারাল অস্ত্র দিয়ে নিজেরই যৌনাঙ্গ কেটে ফেলেন তিনি৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ৷

About admin