ব্রেকিং নিউজ

খিলগাঁও-মালিবাগে ২ হাজার দোকান উচ্ছেদ

সিটিজি বারতা২৪ডটকম,ঢাকাঃmalibag_147063 রাজধানীর খিলগাঁও এলাকায় রেললাইনের ওপর গড়ে ওঠা অবৈধ বাজার ও দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে প্রায় দুই হাজার দোকানপাট উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে কমলাপুর রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, খিলাগাঁও থেকে অভিযান শুরু করে মালিবাগে এসে শেষ হয়।
রেলওয়ের ভূমি সম্পত্তি বিভাগের কর্মকর্তা নুরনবী কবির জানান, এখন থেকে নিয়মিত অভিযান চালানো হবে। রেললাইন এলাকায় আর যেন কোনো ধরনের বাজার ও দোকানপাট বসতে না পারে, সে জন্য কঠোর নজরদারি রাখা হবে।
বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজার এলাকায় বিপরীতমুখী দুটি ট্রেন অতিক্রম করার সময় রেলক্রসিংয়ের কাছে ট্রেনের ধাক্কায় চারজনের মৃত্যুর পর এ নিয়ে টনক নড়ে প্রশাসনের।                                         প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০১৪