ব্রেকিং নিউজ

মিশা সওদাগর হজে যাচ্ছেন

Bino_misaসিটিজি বার্তা২৪ডটক্ম,বিনোদন রিপোর্টঃপর্দার খলনায়ক আর বাস্তবে একেবারেই ভিন্ন একজন মানুষ মিশা সওদাগর। চলতি মাসের ২১ তারিখে হজ পালন করতে যাচ্ছেন খল এই অভিনেতা। সঙ্গে নিয়ে যাবেন স্ত্রী ও সন্তানকে।
তিনি বলেন, ‘একজীবনে আল্লাহপাক আমাকে অনেক কিছুই দিয়েছেন। আমার জীবন নিয়ে আমি অনেক সুখী। তার কাছে শুকরিয়া আদায় করতে হজ করার সিদ্ধান্ত নিই। ২০০৭ সালে একবার হজে যাওয়ার সুযোগও হয়েছিল। তখনই ভেবেছিলাম, যদি আবারও হজে যাওয়ার সুযোগ মেলে, তাহলে পরিবার নিয়ে যাব। তাই এবার যখন সুযোগ পেলাম, স্ত্রী ও সন্তানকে নিয়ে হজে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’