ব্রেকিং নিউজ

টেকনাফে পুলিশ মানবপাচারকারী বন্দুকযুদ্ধে নিহত ৩

teknafশুক্রবার ০৮ মে ২০১৫, সিটিজি বার্তা ২৪ ডট কম প্রতিবেদক, টেকনাফ ঃ   কক্সবাজারে গুলিবিদ্ধ হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ তিন মানবপাচারকারী নিহত হয়েছেন। পুলিশের দাবি, শুক্রবার ভোর ৪টার দিকে টেকনাফ সমুদ্র সৈকতের হ্যাচারি এলাকায় বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন মানবপাচারকারী জাহাঙ্গীর, ধলু ও জাফর।

পুলিশ জানায়, সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে হ্যাচারি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে মানবপাচারকারীরা।

পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুঁড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। এক পর্যায়ে মানবপাচারকারীরা পিছু হটতে শুরু করলে ঘটনাস্থলে কিছু দেশীয় অস্ত্র ও  জাহাঙ্গীর, ধলু ও জাফরের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

এ ঘটনায় টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান খোন্দকারসহ তিন পুলিশ কর্মকর্তা আহত হন। এদিকে নিহতদের বিরুদ্ধে মানবপাচারের ১৮ মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছে পুলিশ।