শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন স্কুল-কলেজের এক হাজার ৭৯৫ জন শিক্ষকদের বেতনের গ্রেড উন্নীত ও চাকরি স্থায়ী করা হয়েছে।শিক্ষাসচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সোমবার দুটি ভিন্ন বিভাগীয় পদোন্নতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশ থেকে জানা যায়, পঞ্চম গ্রেডে আট বছর সন্তোষজনক চাকুরিকাল পূর্তিতে ৫৮৫ জন সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকের বেতন জাতীয় বেতন স্কেলের চতুর্থ গ্রেডে উন্নীত করা হয়েছে। লাইব্রেরিয়ান পদ থেকে লাইব্রেরি উন্নয়ন কর্মকর্তা পদে একজনকে পদোন্নতি দেওয়া হয়েছে। সারাদেশে লাইব্রেরি উন্নয়ন কর্মকর্তার একটিই পদ। এ পদে এই প্রথম কাউকে পদোন্নতি দেওয়া হলো।
আরেক সভায় ৫৮৫ জন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার চাকরি স্থায়ী করা হয়েছে। সভায় ২০২ জন প্রধান শিক্ষকের পদ জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেডে উন্নীত করা হয়েছে।
Ctgbarta24.com 24 hours Online News Paper