সাবেক স্পিকার অ্যাডভোকেট শেখ রাজ্জাক আলী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
রোববার বেলা ২টা ৪৫ মিনিটে খুলনার ফারাজি পাড়াস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। বিএনপির দলীয় সূত্র তথ্যটি নিশ্চিত করেছেন।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি অনেকদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
রাজ্জাক আলী জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন।
Ctgbarta24.com 24 hours Online News Paper