ব্রেকিং নিউজ

যেভাবে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করা যাবে

2_199195শনিবার থেকে শুরু হয়েছে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম। চলবে ১৮ জুন পর্যন্ত। অবশ্য এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদনকারীরা ২১ জুন পর্যন্ত আবেদনের সময় পাবে। তবে তাদের ১৮ জুনের মধ্যে পুরনো ফল ধরে আবেদন করে রাখতে হবে। আর ফল প্রকাশ হবে ২৫ জুন। ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটি সূত্র জানায়, এসএমএসের মাধ্যমে আবেদন করতে হলে কেবল টেলিটক প্রিপেইড মোবাইল থেকে আবেদন করতে হবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে CAD স্পেস ভর্তিচ্ছু প্রতিষ্ঠানের EIIN নম্বর স্পে গ্রুপের নামের প্রথম দুই অক্ষর স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস পাসের সাল স্পেস শিফটের নাম স্পেস ভার্সন স্পেস কোটায় আবেদন করে নাম পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
ফিরতি এসএমএসে একটি পিন নম্বর দেয়া হবে। আবেদনে সম্মত থাকলে CAD স্পেস YES স্পেস পিন নম্বর স্পেস, যোগাযোগের মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে আবারও পাঠাতে হবে। এভাবে পাঁচটি আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। প্রতিবারের জন্য ১২০ টাকা ফি কেটে রাখা হবে।
অনলাইনে আবেদন করতে হলে www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে ঢুকে রোল নম্বর, বোর্ড ও পাসের সাল এন্ট্রি করলে আবেদন ফরম পাওয়া যাবে। একজন শিক্ষার্থী পাঁচটি কলেজ পছন্দ করতে পারবে। আবেদন সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রার্থী একটি আবেদনের আইডি ও পাসওয়ার্ড পাবে। এরপর টেলিটকে ১৫০ টাকা ফি পাঠাতে হবে। এসএমএসে গিয়ে CAD স্পেস WEB স্পেস আবেদনের আইডি লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।