ব্রেকিং নিউজ

শর্ত সাপেক্ষে জামিন পেলেন সালাহ উদ্দিন

3_199265মেঘালয়ের শিলং কারাগারে আটক বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন আদালত। শুক্রবার সালাহউদ্দিনকে জামিন আদেশ দেয় শিলং আদালত। সালাহ উদ্দিনের আইনজীবীর বরাত দিয়ে সেখানকার অনলাইন মিডিয়ায় খবরটি প্রকাশ করা হয়েছে।

সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমদ এখন শিলংয়ে অবস্থান করছেন। এর আগে প্রথম দফায় আদালতে হাজির করে তার জামিন চাওয়া হলেও তা নামঞ্জুর করেন শিলং আদালত।

গত ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজের ৬৩ দিন পর ভারতের মেঘালয়ের শিলংয়ে খোঁজ মেলে সালাহ উদ্দিনের। গত ১১ মে বাংলাদেশের সালাহ উদ্দিনকে মেঘালয় পুলিশ আটক করে। ১২ মে সালাহ উদ্দিনকে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। এর আগের দিন তাঁকে উদ্ধার করে একটি মানসিক হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা করে শিলং পুলিশ।

এরপর সালাহ উদ্দিন আহমেদকে উন্নত চিকিৎসার জন্য শিলংয়ের নেগ্রিমস হাসপাতালে নেয়া হয়। গত ২২ মে শিলংয়ের একটি আদালতে তাঁর পক্ষে জামিন আবেদন করেন তাঁর স্ত্রী হাসিনা আহমদে। ২৯ মে এ ভারতের আদালত আবেদনটি নাকচ করে দেয়া হয়। এর আগে ২৭ মে আদালত সালাহ উদ্দিনকে দুই সপ্তাহের জন্য জেল হেফাজতে পাঠায়।