নরেন্দ্র মোদীর ঢাকা সফরে চুক্তি অনুসমর্থনের দলিল হস্তান্তরের দুদিনের মধ্যে সোমবার বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।স্থল সীমান্ত নিয়ে দুই দেশের দীর্ঘ দিনের সমস্যার সমাধানের পর এই প্রক্রিয়া সম্পন্ন হলে অর্ধলক্ষ মানুষের মুক্তির পথ খুলবে।
উল্লেখ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় দুদেশের মধ্যকার স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষর হয়। এর মাধ্যমে দীর্ঘদিনের বিবদমান ছিটমহলবাসীর দু:সহ যন্ত্রণার অবসান হয়েছে।
ছিটমহলগুলো বিনিময়ের পর এসব স্থানের অধিবাসীরা স্ব স্ব দেশের নাগরিকত্বসহ ভোটাধিকারের পাশাপাশি সব ধরনের নাগরিক সুবিধা ভোগ করবেন। বর্তমান সরকার ছিটমহলগুলোর উন্নয়নে প্রস্তাবিত বাজেটে ২শ কোটি টাকা বরাদ্দ করেছে।
Ctgbarta24.com 24 hours Online News Paper