অবশেষে কারাগারেই ঠাঁই হয়েছে এমপিপুত্র রনির। সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির গুলিতে দুজন নিহত হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এই প্রসঙ্গে কাশিমপুরের জেলার মো. জান্নাতুল ফরহাদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর রনিকে হাই সিকিউরিটি কারাগার-২ এ নেওয়া হয়।
প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল গভীর রাতে রাজধানীর নিউ ইস্কাটনে রনির গুলিতে এক অটো ও এক রিকশাচালক নিহত হন। এ ঘটনায় জড়িত অভিযোগে ৩১ মে রনিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে চার দিনের রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিনু খানের ছেলে রনি মাতাল অবস্থায় যানজটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার এক পর্যায়ে বিরক্ত হয়ে এলোপাতাড়ি গুলি চালান বলে গণমাধ্যমের খবর বেরোয়। সেদিন ওই গাড়িতে থাকা রনির বন্ধু কামাল মাহমুদও বুধবার ঢাকার হাকিম আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, লাইসেন্স করা পিস্তল থেকে সাংসদপুত্রই গুলি ছুড়েছিলেন।
Ctgbarta24.com 24 hours Online News Paper