Monday,29th June,2015
আতিক মাসুদঃবাংলাদেশ ক্রিকেটের সাফল্যে যোগ দিল ‘ন্যাশনাল পলিমারর’। আসন্ন দক্ষিণ আফ্রিকা
সিরিজে টাইটেল স্পন্সর হচ্ছে এই প্লাষ্টিক উৎপাদনকারি প্রতিষ্ঠান।
এছাড়া সহোযগী স্পন্সর হিসেবে বিসিবি পাচ্ছে ওয়ালটনকে। বাংলাদেশ-দক্ষিণআফ্রিকা সিরিজটি
পরিচিতি পাবে “ন্যাশনাল পলিমার বাংলাদেশ-দক্ষিণআফ্রিকা ক্রিকেট সিরিজ ২০১৫,পাওয়ারডবাই
ওয়ালটন”।
বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত হয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানাতে গিয়ে প্রতিষ্ঠানটির
ব্যাবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ জানান,’আমরা অনেক আগে থেকেই ক্রিকেটের সাথে যুক্ত হতে
চেয়েছিলাম।এবার যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বেশ ভালো খেলছে,আশা
করি দক্ষিন আফ্রিকার সাথেও তারা ভালো করবে।
আগামি মঙ্গলবার প্রায় ১ মাসের সফরে বাংলদেশে আসছে দক্ষিণ আফ্রিকা দল।
Ctgbarta24.com 24 hours Online News Paper
