ব্রেকিং নিউজ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল ঘোষণা করেছে বিসিবি

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০১৫, এম করিম , সিটিজি বার্তা ২৪ ডটকম, স্পোর্টস নিউজ ঃ                                                                     75fa7477892324d3253ab3707d2ff6ad-Sunny-300x225-100x75 নিয়মিত সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি।

অধিনায়কের দায়িত্বে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা। দীর্ঘ দিন পর দলে ডাক পেয়েছেন স্পিনার সোহাগ গাজী। ইনজুরির কারণে স্কোয়াডে নেই পেসার তাসকিন আহমেদ ও মাহমুদুল্লাহ রিয়াদ।

ঘরের মাঠে দুর্দান্ত সময় পার করা টাইগাররা কোনো চমক ছাড়াই ঘোষণা করেছে প্রোটিয়াদের বিপক্ষে ১৪ সদস্যের স্কোয়াড। অধিনায়কের দায়িত্বে থাকছেন মাশরাফি, তার সহকারীর দায়িত্ব পালন করবেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। আর প্রোটিয়াদের স্পিন দুর্বলতার কথা বিবেচনা করে স্কোয়াডে রাখা হয়েছে তিন বিশেষজ্ঞ স্পিনার।

অবৈধ বোলিং অ্যাকশনের শুধরে খেলায় ফিরলেও, বেশ কয়েকটি সিরিজের পর টাইগার স্কোয়াডে ডাক পেয়েছেন স্পিনার সোহাগ গাজী। এছাড়াও, টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় আছেন জুবায়ের লিখন।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক) তামিম ইকবাল, লিটন কুমার দাস, রনি তালুকদার, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, সোহাগ গাজী, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

মিরপুরে ৫ ও ৭ জুলাই অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ।