শনিবার, ০৪ জুলাই ২০১৫, সিটিজি বার্তা ২৪ ডটকম প্রতিবেদক, খাগড়াছড়ি ঃ
খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার হেডম্যানপাড়া আনসার ক্যাম্পে গুলি করে হিল আনসারের নায়েক আমির হোসেনকে হত্যা করার পর একদিন পেরিয়ে গেলেও ধরা পড়েনি ঘাতক আনসার সদস্য রফিকুল ইসলাম।
তবে ঘাতক রফিকুল ইসলামের নিয়ে যাওয়া অস্ত্র ও ৮০ রাউন্ড গুলি আজ শনিবার সাড়ে ১১টার দিকে পার্শ¦বর্তী জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত আমির হোসেনের বড় ছেলে ফরিদ মিয়া জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে হেডম্যান পাড়া আনসার ক্যাম্পে ঘুমের বিষয় নিয়ে দুই সহকর্মীর মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে আনসার সদস্য রফিকুল ইসলাম তার বাবা নায়েক আমির হোসেনকে গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহত আমির হোসেন জেলার পানছড়ি উপজেলার মৃত রজব আলীর ছেলে। অন্যদিকে ঘাতক রফিকুল ইসলাম জেলার মাটিরাঙা উপজেলার বলিটিলা গ্রামের বাসিন্দা।
এদিকে ঘটনার পরপরই ঘাতক রফিকুল অস্ত্র ও গুলি নিয়ে পালায়। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করছে। লাশ উদ্ধার শেষে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পোষ্টমর্টেম করা হয়েছে। দাফনের জন্য তার বাবার লাশ পানছড়ি নিয়ে যাওয়া হবে। তিনি বাদি হয়ে দিঘীনালা থানায় মামলা করবেন বলে স্থানীয় সাংবাদিকদের জানান।
Ctgbarta24.com 24 hours Online News Paper