শনিবার, ০৪ জুলাই ২০১৫, সিটিজি বার্তা ২৪ ডটকম প্রতিবেদক, চট্টগ্রাম ঃ
চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৮৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতভর জেলা পুলিশের বিশেষ টিম এ অভিযান চালায়।
অভিযানের সময় ৪০০পিস ইয়াবা ও ৩০ লিটার মদ উদ্ধার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান গ্রেফতারের বিষয়টি জানান, অভিযানে নাশকতার মামলায় সাতকানিয়া থেকে জামায়াতের ১ জন, নিয়মিত মামলায় ১৭ জন এবং ৬৬ জন সাজা পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
Ctgbarta24.com 24 hours Online News Paper