আন্তর্জাতিক,ctgbarta24.com
সোমবার,১৩ই জুলাই,২০১৫
আতিক মাসুদ:অবশেষে বিপদের দ্বারপ্রান্তে পৌছে যাওয়া গ্রীসের দিকে সাহায্যের হাত বাড়ালো ইউরোপের দাতাগোষ্ঠী।
গতকাল ব্রাসেলসসে ইউরোপিয়ান দেশ গুলোর বৈঠকে গ্রীসের সাথে নতুন ঋণ চুক্তি করার সিধান্তে উপনীত হন তারা। নতুন এই বেইলআউটে প্রায় ৫০০০ হাজার কোটি টাকার ঋণ সহয়তা পেতে যাচ্ছে গ্রিস।
যেসব সংস্কারের শর্তে দাতারা নতুন করে চুক্তি করতে রাজি হয়েছে, সেসব প্রস্তাব গুলো বুধবারের মধ্যে গ্রীসের পার্লামেন্টে পাস করাতে হবে।
এই চুক্তির ফলে ইউরোজন থেকে বের হওয়া থেকে বেচে গেল গ্রীস।
নতুন এই চুক্তি বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন এর চেয়ারম্যান ডোনাল্ড টাস্ক বলেন,”গ্রীসের দেঊলিয়াত্ব ঠেকাতে বেইলআউট বিষয়ে একটি নতুন চুক্তিতে পৌছেছি। ভবিষ্যতে দেশটির অর্থনীতির পুনরুদ্ধারে গ্রীসের প্রতি ইইউ সমর্থন অব্যাহত থাকবে।”
গ্রীসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বলেছেন,কঠিন এক লড়াইয়ের পর তার দেশ বেইল আউট ও ঋণ পুর্ণগঠনের বিষটি নিশ্চিত করতে পেরেছে।
নতুন এই বেইলাউট এর মেয়াদ চুক্তির সময় থেকে ৩ বছর।
Ctgbarta24.com 24 hours Online News Paper