শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও দলের সংসদ সদস্য এম এ লতিফকে একইমঞ্চে দেখা গেছে।
আজ শনিবার দুপুর দুইটায় চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭ এর এক অনুষ্ঠানে তিনবারের সাবেক মেয়র মহিউদ্দিন ও দুইবারের সংসদ সদস্য লতিফ দুইজনই বক্তব্য রাখেন, যাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভিন্ন সময়ে র্যাবের হাতে জব্দ মাদক ধ্বংস করা উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় এ দুইজন একমঞ্চে থাকলেও তাদেরকে কোনো কথা বলতে দেখা যায়নি।
জাতির জনক বঙ্গবন্ধুর ছবি বিকৃতির ঘটনায় চট্টগ্রামের মহানগর আওয়ামীলীগের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দু সংসদ সদস্য এম এ লতিফ| গতো দুই সপ্তাহধরে লতিফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব নগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা|
বন্দর আসনের সাংসদ লতিফ বন্দর ইস্যুতে মহিউদ্দিনবিরোধী। ওয়াটার ট্রান্সপোর্ট সেল, চট্টগ্রাম চেম্বার ও চট্টগ্রাম বন্দরের বিভিন্ন বিষয়ে একাধিকবার মহিউদ্দিনের সঙ্গে বিরোধে জড়িয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরের সময় বন্দর আসনের সাংসদ লতিফের নামে স্থাপিত বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি বিকৃতি ধরা পড়ার পর গত ১৫ ফেব্রুয়ারি নিজ দলের এই সাংসদকে চলাফেরায় সতর্ক করে চট্টগ্রামে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছিলেন নগরীর তিনবারের মেয়র মহিউদ্দিন।
এ ঘটনার তিনদিন পর গত ১৮ ফেব্রুয়ারি সাংসদ লতিফ ‘জীবননাশের হুমকির শঙ্কা’ প্রকাশ করে মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অনলাইনে চট্টগ্রামের ১৬টি থানায় সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেন। এর মধ্যে শুধুমাত্র নগরীর বন্দর থানায় জিডিটি গ্রহণ করা হয়।

