এক কলেজছাত্রীকে হত্যার পরও তাকে ধর্ষণ

ctgbarta24.com
Share

শনিবার, ২৩ এপ্রিল ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

rapeeআন্তর্জাতিক ডেস্ক : ২১ জনের একটি গ্রুপ এক কলেজছাত্রীকে ধর্ষণ করে হত্যার পরও তাকে ধর্ষণ করে এসব পাষণ্ড।

 গত ১৬ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাড়ির কাছ থেকে এ কলেজছাত্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ছয় দিন আগে থেকে সে নিখোঁজ ছিল। কলেজে যাওয়ার পথে নিখোঁজ হয়ে গিয়েছিল ওই কিশোরী। পরে রাস্তার ধারে ঝোপের মধ্যে তার লাশের হদিস মিলে। প্রায় ছিন্নভিন্ন, পঁচন ধরা। না পেটে ছুরি ঢুকিয়ে খুন নয়। আরও নৃশংস মৃত্যুবরণ করতে হয়েছে দ্বাদশ শ্রেণির এই ছাত্রীটিকে।
জীবিত এবং মৃত অবস্থায় একের পর এক মোট ২১ জন ওই ছাত্রীকে ধর্ষণ করে! যে রিপোর্ট দেখে চমকে ওঠেন উত্তরপ্রদেশের অফিসারেরাও। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হয়। তখনই রিপোর্টে তার দেহে ২১ জনের ডিএনএ মেলে। রিপোর্টে জানা যায়, ধর্ষণ করার সময়ই অত্যধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তার পরও রেহাই মেলেনি। তার মৃতদেহের ওপরেও একের পর এক ধর্ষণ চলেছে। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজ চলছে।
পুলিশ জানিয়েছে, গণধর্ষণে ছিন্নভিন্ন হয়ে মৃত্যুর পর, মেয়েটিকে ধর্ষণকারীরা গাছে ঝুলিয়ে দিয়ে গিয়েছিল। পরে গাছ থেকেই মৃতদেহটি নামিয়ে আনে আরও একটা দল। টানা দুদিন ধরে মৃতদেহেই ধর্ষণ করা হয়। তারপর সেই দেহ রাস্তার ধারের ঝোপে ফেলে দিয়ে আসে। গ্রেফতারকৃতদের একজনের বাড়ি থেকে মেয়েটির স্কুলব্যাগ এবং আরেক জনের বাড়ি থেকে মোবাইলফোন উদ্ধার করেছে পুলিশ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নূন্যতম সইবার নিরাপত্তাও ছিলোনা অভ্যন্তরীণ সিস্টেমে... বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬ বাংলাদেশ ব্যাংক রিজার্ভ ডলার হ্যাকিং প্রতিকী ছবি। বি...
রাখাল বালিকা থেকে ফ্রান্সের শিক্ষামন্ত্রী!... মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম আরিফ মাহমুদ: নাজাতের জীবন যেন রূপকথার গল্পের চেয়ে বেশী রোমাঞ্চকর। ১৯৭৭ সালের ৪ অক্টোবর উত্তর মরক্কোর এক...
ভারতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৭ সোমবার, ১৮ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উড়িষ্যায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত...
শিগগিরই পঞ্চম পারমানবিক পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া... আন্তর্জাতিকডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম রোববার, ১৭ এপ্রিল ২০১৬ উওর কোরিয়া প্রেসিডেন্ট কিম জং উন শিগগিরই পঞ্চমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালাতে...
দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প... রোববার, ১৭ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্...



Leave a Reply