শিরোনাম

                                                                                

খাগড়াছড়িতে গুইমারা রিজিয়নের আয়োজনে ৩ দিন ব্যাপী মাতৃস্বাস্থ্য বিষয়ক কর্মশালা ও চিকিৎসা শিবির শুরু

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

খাগড়াছড়িতে গুইমারা রিজিয়নের আয়োজনে ৩ দিন ব্যাপী মাতৃস্বাস্থ্য বিষয়ক কর্মশালা ও চিকিৎসা শিবির শুরু

মাইনউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায় মৃত্যু নয়-নিরাপদ মাতৃত্ব এই শ্লোগানে গুইমারা রিজিয়ন কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী মাতৃস্বাস্থ্য বিষয়ক কর্মশালা ও চিকিৎসা শিবির শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টায় গুইমারা কলেজ পাঠ প্রঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান এনডিসি,পিএসসি,জি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রম ডিভিশন ২৪ পদাতিক কর্ণেল মোহাম্মদ আলী চৌধুরী এমপিএস,এফসিজিপি,এডিএমএস, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, গুইমারা বিজিবি সেক্টরের কমান্ডার কর্ণেল আবদুর নুর।

এছাড়াও উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি রিজিয়নের এমডিএস লে. কর্ণেল মো: আলী চৌধুরী,পলাশপুর জোনের অধিনায়ক লে. কর্ণেল আতিকুল হক চৌধুরী। স্বাস্থ সেবা প্রদান করেন,খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের গাইনি ও প্রসুতি বিশেষজ্ঞ ডা. জয়া চাকমা। খাগড়াছড়ি রিজিয়নের এমডিএস ক্যাপ্টেন ফারজানাসহ সিভিল ও সেনাবাহিনীর বিশেষজ্ঞ ডাক্তারগণ।

খাগড়াছড়িতে গুইমারা রিজিয়নের আয়োজনে ৩ দিন ব্যাপী মাতৃস্বাস্থ্য বিষয়ক কর্মশালা ও চিকিৎসা শিবির শুরু

খাগড়াছড়িতে গুইমারা রিজিয়নের আয়োজনে ৩ দিন ব্যাপী মাতৃস্বাস্থ্য বিষয়ক কর্মশালা ও চিকিৎসা শিবির শুরু

রবিবার ২৮ ফেব্রুয়ারী সকাল থেকে স্বাস্থ সেবা কর্মসুচি আরম্ভ হয়ে চলবে ১মার্চ মঙ্গলবার পর্যন্ত। কর্মসূচিতে নিরাপদ মাতৃত্বকালীন বিভিন্ন রোগের সেবাসহ বিনামুল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।

প্রধান অতিথি অনুষ্ঠান উদ্ধোধন কালে বলেন, গর্ভধারনের পর অনেক মা ঝুকিপুর্ণ অবস্থায় থাকে তাদেরকে নিয়মিত চিকিৎসা নিতে হবে। প্রজন্মের জন্ম যদি সুস্থ না হয় তবে সুস্থ উত্তরসুরী পাওয়া যাবেনা।

মায়েরা যাতে নিরাপদে মা হতে পারেন তার জন্য আমাদের এ আয়োজন। সেনাবাহিনী এ ধরনের চিকিৎসা শিবিরের আগেও আয়োজন করেছে ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যহত থাকবে বলেও জানান।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নগরীতে মেয়র ও মন্ত্রীকে সংবর্ধনা শুক্রবার, ২৫ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্টগ্রাম নগরের ব্যস্ততম আরাকান সড়ক বন্ধ করে প্রবাসী কল্যাণ মন্ত্রী নুর...
খাগড়াছড়িতে পিস নেটওয়ার্ক সদস্যদের স্থানীয় ইস্যুভিত্তিক অধিপরামর্শের সক্ষমতা প্রশিক্ষণ কর্মশালা... শুক্রবার, ২৫ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি পার্বত্য জেলার পিস নেটওয়ার্ক সদস্যদের স্থানীয় ইস্যুভিত্তিক অধিপরামর্শের...
মূত্র দিয়ে হোলি খেলা! শুক্রবার, ২৫ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : ‘হোলি খেলা’ হিন্দু ধর্মের একটি জনিপ্রয় উৎসব। বর্তমানে বাংলাদেশে হিন্দু ধর্মের পাশাপাশি শহুরে মুসলমান ত...
তনু ধর্ষন-হত্যা: উত্তাল কুমিল্লার কান্দির পাড়... বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে কুমিল্ল...
জেল থেকে নির্বাচিত মেম্বার এনামুল হক বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম টেকনাফ : টেকনাফ সদর ইউনিয়র পরিষদ নিবার্চনে ৮ নং ওয়ার্ডের নব নির্বাচিত কারাবন্ধি মেম্বার এনামুল হক...



Leave a Reply