রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্রগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুর ১২ তার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃতে নগরীর জামাল খান এলাকার দাওয়াত রেস্টুরেন্ট ও এনায়েত বাজার এলাকার হোটেল ক্যাফে জুবিলিতে অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, দাওয়াত রেস্টুরেন্টের মাংস সংরক্ষণের ফ্রিজ অত্যন্ত নোংরা ও অতিরিক্ত দামে পানীয় বিক্রির দায়ে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ধারা-৪০ মতে কোন ব্যক্তি কোন আইন বা বিধির অধীন নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে কোন পণ্য, ঔষধ বা সেবা বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করিলে তিনি অনূর্ধ্ব একবৎসর কারাদণ্ড, বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, হোটেল ক্যাফে জুবিলিতে গিয়ে দেখা যায় সেখানেও নোংরা পরিবেশে ফ্রিজের মধ্যে মাছ ও মাংস সংরক্ষণ করা ছিল। এসকল অনিয়মের কারনে তাদের ৫০,০০০ টাকা জরিমানা করা হয় এবং নস্ট মালামাল ড্রেনে ফেলে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানান।
