শিরোনাম

                                                                                

নগরীর নন্দনকাননে দেয়াল ধসে চার শিশু আহত

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

নগরীর নন্দনকাননে দেয়াল ধসে চার শিশু আহত

চট্টগ্রাম : নন্দনকানন গোলাপ সিংহ লেইনে দেয়াল ধসে চার শিশু আহত হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে আহত শিশুদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আহত শিশুদের নাম মেহেদী হাসান (৯), সজীব মিয়া (৮), আরিফ মিয়া (৪) ও মো. রিয়াদ (৭)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানান, গোলাপ সিংহ লেইন এলাকায় একটি বহুতল ভবনের নির্মাণকাজ চলছে। ভবনটির উল্টোদিকে তিন দিন দিয়ে ঘেরা একটি খালি জায়গা আছে। ওই জায়গার উত্তরদিকের দেয়াল ঘেঁষে ভবন নির্মাণকাজে ব্যবহারের জন্য পাথরের স্তূপ রাখা হয়েছিল। ওই স্তূপের ভার সহ্য করতে না পেরে আজ দুপুর সাড়ে ১২টার দিকে দেয়ালটির ১০ ফুটের মতো জায়গা ভেঙে পড়ে। ওই সময় দেওয়ালের বাইরের দিকে ওই চার শিশু মার্বেল খেলছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া বলেন, কাজের জন্য পাথরের স্তূপটিতে পানি দিয়েছিল শ্রমিকেরা। ফলে স্তূপটি আরও ভারী হয়ে পড়ে। ওই ভারেই দেয়ালটি ধসে পড়েছে। ওই সময় দেয়ালের বাইরে থাকা চার শিশু আহত হয়। পাথরের স্তূপটি নির্মাণাধীন ভবনের জন্য রাখা ছিল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন শিশু মেহেদী হাসান বলে, ‘স্কুল থেকে ফিরে ওই জায়গায় বসে আমরা চারজন খেলছিলাম। এ সময় দেয়াল ভেঙে পড়ে। আশপাশের সবাই আমাদের হাসপাতালে নিয়ে আসে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফরিদ উদ্দিন আহমেদ জানান, আহত শিশুরা সবাই শঙ্কামুক্ত। তাদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ভারতের কাছে ১ রানে হেরে টাইগারদের বিশ্বকাপ থেকে বিদায়... বুধবার, ২৩ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম বেঙ্গালুরুতে ভারত ও বাংলাদেশের মধ্যকার বিশ্বকাপের তৃতীয় ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ...
দীর্ঘ ২৮ বছর পর আবার মহিউদ্দিনের সঙ্গেই ভিড়লেন সীমান্ত... বুধবার, ২৩ মার্চ ২০১৬ নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম দীর্ঘ ২৮ বছর পরে এক মঞ্চে মহিউদ্দিন চৌধুরী ও সীমান্ত তালুকদার চট্টগ্রাম: ১৯৮৯ সালে বিবদ...
বিএনপির ২০০ নেতা ঢাকায়, দ্বন্দ্ব নিরসনের চেষ্টায় আওয়ামী লীগ!... চট্টগ্রামের রাজনীতি বুধবার, ২৩ মার্চ ২০১৬   ০১:১৭ ঘন্টা সিটিজিবার্তা২৪ডটকম আওয়ামীলীগ-বিএনপি চট্টগ্রাম : গতো এক মাস ধরে নগরীর সব ধরনের রাজন...
মেয়র নাছিরকে কর না বাড়াতে বলেছেন মহিউদ্দিন... মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম : নগরীর জনসাধারণের সুবিধা বৃদ্ধি না করে কর না বাড়ানোর জন্য সিটি মেয়র আ জ ম ন...
আওয়ামীলীগ ৭৫, স্বতন্ত্র ১৬, বিএনপি ৯ প্রথম ধাপে দেশের ৭১২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রাত সোয়া ১০টা পর্যন্ত সিটিজিবার্তার কাছে ১০০ ইউপির ফলাফল এসে পৌঁছেছে। যা...



Leave a Reply