শিরোনাম

                                                                                

বাংলাদেশের ৩০ রানে ২ উইকেট নেই

সিটিজিবার্তা২৪ডটকম

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলা ডেস্ক : মাইক্রোমেক্স এশিয়া কাপ টি২০ ফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। বৃষ্টির কারণে খেলা দেরিতে শুরু হওয়ায় ২০ ওভারের ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে ১৫ ওভারে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ৩০ রান। তামিম ইকবাল ১৩ রান নিয়ে ঘোমরার বলে এলবিডব্লিউ ফাঁদে পড়ে আউট এবং নেহেরার চতুর্থ ওভারের শেষ বলে সৌম্য সরকার ১৪ রান করে আউট হয়েছেন।

এখন ব্যাটিংয়ে আছেন ২ রানে সাব্বির রহমান আর সাকিব আল হাসান|

খেলা শুরু হয়েছে সাড়ে ৯টায়, প্রতি ইনিংস হবে ১৫ ওভারের। একজন বোলার সর্বোচ্চ ৩ ওভার করতে পারবেন। পাওয়ার প্লে ৫ ওভার। ইনিংস বিরতি ১০ মিনিট।

চার পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। মোহাম্মদ মিথুনের পরিবর্তে খেলছেন অলরাউন্ডার নাসির হোসেন। এ ছাড়া স্পিনার আরাফাত সানীর পরিবর্তে এসেছেন পেসার আবু হায়দার রনি।

ভারতীয় দলে তিনটি পরিবর্তনে এসেছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বিশ্রামে থাকা আশিষ নেহরা, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন দলে ফিরেছেন। দলের বাইরে গেছেন ভুবনেশ্বর কুমার, হরভজন সিং ও পাওয়ান নেগি।

রোববার দুপুর থেকেই মিরপুরের আকাশ ছিল মেঘলা। সন্ধ্যা পৌনে ছয়টায় হঠাৎ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরুর পরই মাঠকর্মীরা দ্রুত মিরপুরের সবুজ উইকেট ত্রিপল দিয়ে ঢেকে দেন। ১৫ মিনিট ত্রিপল দেওয়া ছিল। এর পরই সেগুলো উঠিয়ে নিতে শুরু করেন মাঠকর্মীরা।

কিন্তু খানিক বাদেই ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়। স্টেডিয়ামের বিদ্যুৎও চলে যায়, ফ্লাডলাইটগুলো হয়ে যায় বন্ধ। সন্ধ্যা পৌনে সাতটার কিছু আগে ফ্লাডলাইটের আলোতে আবার আলোকিত হয়ে যায় স্টেডিয়াম। সাতটা ৪০ মিনিটে বৃষ্টিও থেমে গেলে মাঠকর্মীরা মাঠ পরিচর্যার কাজে নেমে পড়েন। এরপর আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করে সাড়ে ৯টায় খেলা শুরুর সিদ্ধান্ত নেন। খেলার সিদ্ধান্ত হয় প্রতি ইনিংস ১৫ ওভারের।

সরাসরি অনলাইনে খেলা দেখুন:

 

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

যুবনেতা বাবর এফএমসি স্পোর্টসের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মনোনীত... স্পোর্টস করেসপোন্ডেন্ট, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ২৯-০৩-২০১৬ হেলাল আকবর চৌধুরী বাবর চট্টগ্রাম: চট্টগ্রামের স্বনামধন্য ক্রীড়া সংগঠন ...
মুস্তাফিজ এখন কলকাতাবাসীর প্রিয় ক্রিকেটার... সোমবার, ২৮ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  স্পোর্টস ডেস্ক : ইস্টবেঙ্গলে খেলে মোনেম মুন্না কলকাতাবাসীর হৃদয় জয় করেন। এরপর আইপিএলে সাকিব। এখন কলকাত...
অস্ট্রেলিয়াকে বিদায় দিয়ে সেমিফাইনালে ভারত... সোমবার, ২৮ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  স্পোর্টস ডেস্ক : কোহলির ৫১ বলে হার না মানা ৮২ রানের ইনিংসে অস্ট্রেলিয়াকে বিদায় করে সেমিফাইনালে পৌঁছে গ...
আইসিসির উচিত বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটি তদন্তের নির্দেশ দেওয়া... রবিবার, ২৭ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম স্পোর্টস ডেস্ক : মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর মতো দুই অভিজ্ঞ ব্যাটসম্যান থাকা সত্ত্বেও কেন ১ রানে হারত...
টি-টোয়েন্টিতে মুস্তাফিজুরের ক্যারিয়ার সেরা ৫ উইকেট... শনিবার, ২৬ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেনে বাংলাদেশকে ৭৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। স্কোর: বাং...



Leave a Reply