ক্ষতিকর রঙ আর ঘন চিনিতে সুস্বাদু মালাই আইসক্রীম

ctgbarta24.com
Share

রোববার, ১৩ মার্চ ২০১৬  ১২:৪৫ ঘন্টা

সিটিজিবার্তা২৪ডটকম

ক্ষতিকর রঙ আর ঘন চিনিতে সুস্বাদু মালাই আইসক্রীম

চট্টগ্রাম : বিভিন্ন ভাবে ‘থরে থরে সাজানো বিভিন্ন প্লাস্টিকের বোতল আর কৌটা। প্রতিটি পাত্রেই রাখা আছে বিভিন্ন ধরনের রঙ আর কেমিক্যাল। মানব দেহের জন্য মারাত্বক ক্ষতিকর ওই সবকেমিক্যালের সাথে ঘণ চিনি (খাবার চিনি নয়) মিশিয়ে বানানো হচ্ছে সুস্বাদু মালাই আইসক্রিম! অথচ প্রতিষ্ঠানটির আইসক্রিম বানানোর কোনো লাইসেন্সই নেই।’

ক্ষতিকর রঙ আর ঘন চিনিতে সুস্বাদু মালাই আইসক্রীমএই ক্ষতিকর রঙ মিশিয়ে বানানো হচ্ছে আইসক্রীম

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর চান্দগাঁও এলাকার আলাউদ্দিন আইসবার নামের একটি বরফকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে মুঠোফোনে এ বর্ণনা দেন জেলা প্রশাসনের ডেপুটি রেভিনিউ কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন।

ক্ষতিকর রঙ আর ঘন চিনিতে সুস্বাদু মালাই আইসক্রীম

তিনি বলেন, ‘এখনো অভিযান চলছে। তবে এ পর্যন্ত যা দেখলাম তাতে হতবাক হয়েছি। এটি একটি সাধারণ বরফকল। কিন্তু গরমে মানুষের চাহিদাকে পুঁজি করে, ক্ষতিকর কেমিক্যাল ও রঙ ব্যবহার করে তথাকথিত মালাই আইসক্রিম তৈরী করা হচ্ছে এখানে। এমন সব কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, যা মানবদেহের জন্য সরাসরি ক্ষতিকর। এছাড়া বরফকলটির আইসক্রিম তৈরীর লাইসেন্সতো নেই, বরফকল চালানোর জন্য যে লাইসেন্স আছে তাও যথাযথ নয়।’

অভিযান চলছে, অভিযান শেষে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ম্যাজিস্ট্রেট রুহুল আমীন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

চট্টগ্রামে বেওয়ারিশ কুকুরের উৎপাত আজীম অনন ● চট্টগ্রাম অফিস: ছবি: সিটিজিবার্তাটুয়েন্টিফোর.কম চট্টগ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সোমবার দিনভর জেলার হাট...
নগরীতে মদ সহ আটক দুই Description Description Description ছবিঃ আজীম অনন নিজস্ব সংবাদদাতা: চট্টগ্রামে পাঁচশত লিটার চোলাই মদসহ দুই জনকে আটক করেছে পুলিশ। রো...
বান্দরবানে অপহৃত ৩ গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার... সোমবার, ১৮ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের থানছি-আলীকদম সড়কের ২৮ কিলোমিটার এলাকা থেকে (ডিমপাহাড়) অপহৃত ৩ গরু ব্য...
রেস্টুরেন্ট ও আবাসিক হোটেলে মূসক-গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযান... সোমবার, ১৮ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : মূল্য সংযোজন কর-ভ্যাট যথাযথভাবে দেয়া হচ্ছে কিনা তা তদারকি করতে রাজধানীর বেশ কয়েকটি রেস্টুরেন্ট ও আবাসিক...
সদরঘাট থেকে ২৪ টন জাটকা জব্দ সোমবার, ১৮ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : নগরীর সদরঘাট এলাকার একটি জাহাজ থেকে জাটকা জব্দ করেছে র‌্যাব ও জেলা প্রশ...



Leave a Reply