চবিতে তনু হত্যার বিচারের প্রতিবাদে মানবন্ধন

বুধবার, ২৩ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

tunoচবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাধারন শিক্ষার্থীরা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে হত্যার প্রতিবাদে মানবন্ধন করেছে।

বুধবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দেড় শতাধিক সাধারন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এসময় তারা তনু হত্যাকারীদের বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে এই মানববন্ধনের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারন শিক্ষার্থীরা।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল আজিজ ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল মান্নান প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার সকালে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর (২০) লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সোহাগী  কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের কর্মী ছিলেন। তাঁর বাবা মো. ইয়ার হোসাইন কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ছিলেন। সেই সুবাদে সোহাগীরা অনেক দিন ধরেই অলিপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন। দুই ভাই এক বোনের মধ্যে সোহাগী ছোট।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

টেকনাফে এইচএসসি পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ... শনিবার, ০২এপ্রিল ২০১৬ সিটিজিবর্তা২৪ডটকম আবদুর রহমান, টেকনাফ : টেকনাফ ডিগ্রি কলেজে কেন্দ্র ফির নামে এইচএসসি পরীক্ষার্থীর কাছ থেকে ৫০০টাকা করে আদা...
হাটহাজারিতে স্থাপিত হতে যাচ্ছে ‘রিসার্চ অ্যান্ড ফার্ম বেইসড ক্যাম্পাস’... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধীনে হাটহাজারিতে স্থাপিত হতে যাচ্ছে 'রিসার্চ...
‘স্বাধীনতার বিরোধী শক্তি অর্থনীতিকে পঙ্গু করতে সচেষ্ট’... চবি প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ২০১৬-০৪-০১  শুক্রবার  রাত ১২:২৫ ঘন্টা মোহাম্মদ এ আরাফাত চট্টগ্রাম : স্বাধীনতার বিরোধী শক্তি রাজনীত...
চবি সমাজতত্ত্ব বিভাগের পুনর্মিলনী শুক্রবার... বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির ৭ম প...
ড.অনুপম সেনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের তীব্র নিন্দা জ্ঞাপন... বুধবার, ৩০ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিক্ষাবিদ ড.অনুপম সেনের পক্ষে দাঁড়িয়েছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শি...



Leave a Reply