সীতাকুন্ড বিএনপি নেতা কামাল উদ্দিনের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর

ctgbarta24.com
Share

মংগলবার, ২৯ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

imageনিজস্ব সংবাদদাতা : সীতাকুন্ড উপজেলাধীন সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা কামাল উদ্দিন অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ফৌজদারহাটস্থ সিডিএ রাস্তার মাথায় কামাল উদ্দিনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।
কামাল উদ্দিন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সলিমপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা যায়, ঘটনার সময় ৭/৮জন সন্ত্রাসী মুখে কালো কাপড় বেঁধে মোটর সাইকেল যোগে এসে আকস্মিক গুলিবর্ষণ শুরু করে। সন্ত্রাসীরা এই সময় প্রতিষ্ঠানের ধরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আসবাব পত্র ভাঙচুর ও তছনছ করে বীর দর্পে চলে যায়। এসময় অফিসের ভেতরে কেউ ছিলনা।

স্থানীয়রা জানান এই সময় ঘটনাস্থলের অদুরে কর্তব্যরত পুলিশকে নির্বিকারভাবে দাঁড়িয়ে দেখতে দেখা যায়।

বিএনপি নেতা কামাল উদ্দিনের ছেলে তানভীর জানান, সরকার দলীয় নেতার মদদে এমন ন্যাক্কার জনক হামলা করার সাহস করেছে সন্ত্রাসীরা। অবিলম্বে আক্রমণকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এদিকে বিএনপি নেতা কামাল চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উত্তর জেলা বিএনপি’র আহবায়ক আসলাম চৌধূরী এফসিএ।

তিনি বলেন, নির্বাচনের আগের দিন হামলা করে বিএনপি নেতাকর্মীদেরকে এলাকা ছাড়া করার নীল নকশা বাস্তবায়ন সফল হবেনা। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে সুষ্টু নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবী জানান।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

মহিউদ্দিন-নাছিরের ‘বাকযুদ্ধে’, উদ্বিগ্ন আওয়ামীলীগ নেতারা... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ৩ মে ২০১৬ চট্টগ্রাম ঃ নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ...
চট্টগ্রামে ফলমণ্ডির ফলে ফরমালিন পায়নি ভ্রাম্যমাণ আদালত... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ২ মে ২০১৬ বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের সর্ববৃহৎ বিভিন্ন ফলের পাইকারী আড়ত ফলমন্ডিতে বিক্রির জন্য...
বহদ্দারহাট থেকে চুয়েট বাস সার্ভিস চালু... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ২ মে ২০১৬ চট্টগ্রাম : সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষ...
মেয়র নাছিরকে বলছি সংযত হয়ে কথা বলুন : মহিউদ্দিন চৌধুরী... ওয়াহিদুল আলম জিমি, সিটিজিবার্তা২৪ডটকম রবিবার, ১ মে ২০১৬ মহান মে দিবসে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথীর ভাষন দিচ্ছেন নগর ...
প্রয়াত টুম্পা মেয়র মহিউদ্দিনের মেয়ে জানতামনা : ড. অনুপম... নিউজডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম রবিবার, ১ মে ২০১৬ প্রয়াত টুম্পা মেয়র মহিউদ্দিনের মেয়ে জানতামনা : ড. অনুপম চট্টগ্রাম: চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ব...



Leave a Reply