৪৬ লাখ ডলার ফেরত দিলেও অর্থের উৎস সম্পর্কে জানাবে না কিম

ctgbarta24.com
Share

শনিবার, ০২এপ্রিল ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

chinese_filipino_20422আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল-‘এএমএলসি’কে রিজার্ভের চুরি যাওয়া অর্থের ৪৬ লাখ ডলার ফেরত দিলেও এই অর্থ কোথা থেকে এসেছে সে সম্পর্কে কোন প্রশ্নের জবাব দেয়া হবে না বলে জানিয়েছেন চীনা ব্যবসায়ী কিম অং। রয়টার্সের বরাত দিয়ে এ কথা জানিয়েছে ফিলিপিন্সের সংবাদ মাধ্যম এবিএস-সিবিএন।

এদিকে, এই অর্থ পাচার বিষয়ক মামলার শুনানি গোপনে করার প্রস্তাব খারিজ করে দিয়েছে দেশটির সিনেট।বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮১ মিলিয়ন ডলার ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের মাধ্যমে চুরি করে এবং সেই অর্থের কিছু অংশ ফেরত দিয়ে বিশ্ব গণমাধ্যমে প্রচারের আলোয় এখন চীনা ক্যাসিনো ব্যবসায়ী কিম অং। যদিও এ অপকর্মের সঙ্গে জড়িত থাকার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন কিম।

কিন্তু জড়িত না থাকলে অর্থ ফেরত দিলেন কোথা থেকে- এই প্রশ্ন যখন সবার মনে তখন বার্তাসংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে কিম জানালেন এ অর্থের উৎস সম্পর্কে মুখ খুলবেন না তিনি। ৫৪ বছর বয়সী এই ক্যাসিনো ব্যবসায়ীর মতে, ক্যাসিনো’তে অর্থ কোথা থেকে আসলো তা গুরুত্বপূর্ণ বিষয় নয়।

এদিকে, এত বড় মাপের অর্থ কেলেঙ্কারির শুনানিতে যেন প্রকাশ্যে না করা হয় সেজন্য বিষয়ে সিনেটের দুর্নীতি বিরোধী কমিটির প্রতি প্রস্তাব ছিলো ব্যাংকার্স এসোসিয়েশন অব ফিলিপিন্সের। কিন্তু এই গোপন শুনানির প্রস্তাব নাকচ করে দেয় ফিলিপিন্সের সিনেট।

আর্থিক খাতে বিশ্বের সবচেয়ে বড় সাইবার অপরাধের এ ঘটনা তদন্তে আগামী ৫ই এপ্রিল পরবর্তী সিনেট শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

সিঙ্গাপুরে যেভাবে উত্থান ঘটে বাংলাদেশী আইএস’র... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ৫ মে ২০১৬ সিঙ্গাপুরে আটক জঙ্গি বাংলাদেশী আইএস'র বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে কাজের সন্ধানে নয়...
বাংলাদেশে বড় ধরনের হামলার পরিকল্পনা: সিঙ্গাপুরে আটক ৮, ঢাকায় ৫... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বাংলাদেশে বড় ধরনের হামলার পরিকল্পনা: সিঙ্গাপুরে আটক ৮, ঢাকায় ৫ মঙ্গলবার, ৩ মে ২০১৬ সিঙ্গাপুরে আটক ৮ বাংলাদ...
বৌদ্ধ ভিক্ষুর ভবিষ্যতবাণী সত্যি মিলল মঙ্গলবার, ০৩ মে ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  আন্তর্জাতিক ডেস্ক : প্রায় দু’সপ্তাহ আগে থাইল্যান্ডের একজন বৌদ্ধ ভিক্ষু ভবিষ্যতবাণী করেছিলেন যে এবারে ই...
স্বর্ণ দিয়ে মোড়ানো মমি আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ২ মে ২০১৬ চট্টগ্রাম : ২০১২ সালে মারা যান চীনের বৌদ্ধ ভিক্ষু হু ফু। এরপর থেকে তার মৃতদেহটি রাখা...
ইরাকে জোড়া গাড়িবোমা হামলায় নিহত ৩৮ সোমবার, ০২ মে এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর সামাওয়ায় জোড়া গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জন...



Leave a Reply