‘চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের আল্টিমেটাম’

ctgbarta24.com
Share

বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

প্রেস রিলিজ

kobবাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক পাভেল ইসলাম ও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ফরমান আহমদ জনির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে প্যারেড কর্ণার প্রদক্ষিণ করে লিচু তলায় এক সমাবেশে মিলিত হয়। বক্তারা বলেন, ছাত্রনেতা পাভেল ও জনি শিবিরের দুর্গ খ্যাত চট্টগ্রাম কলেজ এবং মহসিন কলেজ থেকে শিবির বিতাড়িত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের অক্লান্ত পরিশ্রম আর সাহসী অবদানে আজ স্বাধীনতার স্বপক্ষের শক্তি ক্যাম্পাসে জয় বাংলার স্লোগান দিচ্ছে। হাজারো শিক্ষার্থী তাদের নেতৃত্বের উপর আস্থা রেখে ছাত্রদের অধিকার আদায়ে আজ ঐক্যবদ্ধ। কিন্তু শান্তিপূর্ণ ক্যাম্পাসকে অশান্ত করতে মরিয়া হয়ে উঠেছে নগর ছাত্রলীগের এক শীর্ষ নেতা! ক্যাম্পাসে একক আধিপত্য বিস্তারের জন্য গত শনিবার মহসিন কলেজে বহিরাগত সন্ত্রাসী দিয়ে বর্বরতা চালায়, আতংক সৃষ্টি করার চেষ্টা করেন। এ ঘটনায় ভিকটিম ছাত্রনেতা হানিফ বহিরাগত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করেন। উল্টো ক্যাম্পাসে নেতৃত্বদানকারী শীর্ষ এ দুই ছাত্রনেতার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলা দায়ের হয়, যা খুবই দুঃখজনক! নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে পাভেল ও জনিকে আসামী করে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায়, ক্যাম্পাসে অনশন, ছাত্রধর্মঘট সহ কঠোর কর্মসূচী পালন করবে কলেজ ছাত্রলীগ। পাশাপাশি ক্যাম্পাস ও সংগঠনে বিশৃংখলা সৃষ্টির অপচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ কর্তৃক সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান নেতৃবৃন্দ। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা সুভাষ মল্লিক সবুজের সভাপতিত্বে ও মোক্তার হোসেন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন- চট্টগ্রাম কলেজের টুটুল চৌধুরী,দুলন চন্দ্র দে, শাহেদুল ইসলাম শাহেদ, মোহাম্মদ হায়দার,মাহমুদ, মোহাম্মদ শোয়াইব, জিয়া উদ্দিন আরমান, মনির উদ্দিন, মনিরুল ইসলাম রিহান, মহিউদ্দিন সুমন, রাহুল রায়, মোহাম্মদ বাপ্পি, মোহাম্মদ মহসিন, রাকিবুল ইসলাম, আব্দুল মজিদ, আনিসুল ইসলাম, নিজাম উদ্দিন, বেলাল হোসেন, নুর হোসেন, তানজীম আহমেদ, আব্দুল কাদের, সৌরভ হোসেন, হিরু আহমেদ, জুয়েল, আবুল খায়ের আকাশ, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ হানিফ সুমন, আনোয়ার পলাশ, মুহাম্মদ মিজান, ইফতেখার রানা, আব্দুল্লাহ আল মাসুম, আনিসুজ্জামান আবিদ, ফজলুর রহমান রানা, আলাউদ্দিন, মোঃ ওসমান, আবিদ চৌধুরী, মাভি আহমদ, সালাহ উদ্দিন, শাহরিয়ার সুমন, মিনহাজুর রহমান, মহিবুর রহমান জীবন, শোয়াব চৌধুরী, মাহবুবুর মোর্শেদ নাঈম প্রমুখ।

 

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

৭টি সৃজনশীল বিষয়ে সুস্পষ্ট বক্তব্য চায় ছাত্রলীগ... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬ ৭টি সৃজনশীল বিষয়ে সুস্পষ্ট বক্তব্য চায় ছাত্রলীগ চট্টগ্রাম : নগরীতে টানা দু’মাসের ...
ভবনগুলো যেন গরম অফিস, নগরীটা গরম দ্বীপ নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬ বন্দর নগরী চট্টগ্রামে অপরিকলপিত নগরায়নের ফলে নীয়মনীতি না মেনে গড়ে উঠেছে দালানকোঠার প...
চট্টগ্রামে ৮ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে ধ্বংস হবে ১ লাখ ৬৮ হাজার ভবন... "নগরীতে ভূমিকম্প যদি সকাল ১০টা- বিকেল ০৪টা মধ্যে হলে মৃত্যু হতে পারে হাজার হাজার শিক্ষার্থীর" নিউজ ডেস্ক,  সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ২৮ এপ্রিল...
চট্টগ্রামে আ’লীগ নেতাদের নিয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান... নিজস্ব প্রতিবেদক,  সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬ ছবিতে দেখা যাচ্ছে: খুলশী থানা (সাধারণ পোশাক পরিহিত) ওসি’র সঙ্গে হেঁটে যাচ্ছেন...
নগরীর দুই প্রতিষ্ঠানকে জরিমানা বুধবার, ২৭ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনায় হালিশহরে দুই প্রতিষ্ঠানকে জরি...



Leave a Reply