দলের জয়ে অবদান রাখতে পারলে ভালো লাগে : বিজয়

ctgbarta24.com
Share

ডিপিএল ২০১৬ সিসিএস বনাম গাজি গ্রুপ

খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

সোমবার, ২ মে ২০১৬

দলের জয়ে অবদান রাখতে পারলে ভালো লাগে : বিজয়

আনামুল হক বিজয়

অনেকদিন বড় রানের স্কোর করতে পারছিলেন না জাতীয় দল থেকে বাদ পড়া আনামুল হক বিজয়। এবারের ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগেও (ডিপিএল) একই ধারা বজায় ছিল। প্রথম ম্যাচে ৬৭ রানের ঝলমলে ইনিংসের পর আউট। দ্বিতীয় ম্যাচেও রুপগঞ্জের বিপক্ষে ৪৭ রানে ব্যাটিং ইনিংসটিকে বড় করতে ব্যর্থ হন এই প্রতিভাবান ওপেনার।

কিন্তু তৃতীয় রাউন্ডে এসে সেঞ্চুরির দেখা পেলেন বিজয়। মিরপুরের হোম অব ক্রিকেটে সিসিএসের বিপক্ষে গাজি গ্রুপের ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে মাত্র ১৭৬ রান সংগ্রহ করে ক্রিকেট কোচিং স্কুল।

জবাবে বিজয়ের ৮৫ বলে ১০০ রানের বিধ্বংসী ইনিংসে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গাজি গ্রুপ। ১০০ রানের ম্যাচ জয়ী ইনিংসে চারটি চার ও সাতটি ছয়ের মার ছিল।

আজকের ম্যাচে সেঞ্চুরির সুবাদে প্রিমিয়ার লিগের সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে এসেছেন বিজয়। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে একটি ফিফটি ও একটি সেঞ্চুরির সাহায্যে ২০৯ রান সংগ্রহ করেছেন বিজয়।

বড় স্কোরের পেছনে কঠোর পরিশ্রমকেই কারন হিসেবে দেখছেন বিজয়। ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে বিজয় বললেন, ‘চেষ্টা করেছি ইনিংস বড় করতে। চেষ্টার পর সফল হলে অবশ্যই ভালো লাগে।’

এখন পর্যন্ত বিজয়ের সেঞ্চুরি ও দলের ম্যাচ জয়ের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। বিজয় সেঞ্চুরি পেলেই জয় পায় দল। এ নিয়ে বিজয় বললেন, ‘দলের জয়ে অবদান রাখতে পারলে অবশ্যই ভালো লাগে। আশা আছে সামনে এমন আরও ইনিংস খেলব।’

লম্বা বিরতির পর আক্রমণাত্মক ইনিংস নিয়ে বিজয় বললেন, ‘সব সময় ফর্ম এক রকম যায় না। কিন্তু আমি মনে করি উন্নতির অনেক জায়গা আছে এখনো। আমি সকাল বিকাল পরিশ্রম করে যাচ্ছি। মাঝে অনেক টি২০ হলেও ওয়ানডে কিন্তু অনেক কম হয়েছে। আমাদের ওয়ানডের সুযোগ খুব কম। এই ফরম্যাটে আমি রানের মধ্যেই আছি।’

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

বৃষ্টি আইনে আবাহনীকে ২১ রানে হারিয়েছে রূপগঞ্জ... খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ৯ মে ২০১৬ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুর শের...
মুমিনুলের সেঞ্চুরিতে ভিক্টোরিয়ার জয় খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ৯ মে ২০১৬ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে এক সঙ্গেই জ্বলে উঠলেন মুমিনুল হক এবং আব্দুল মজ...
নাফিস-তুষার জেতালেন ব্রাদার্সকে খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ৯ মে ২০১৬ ডিপিএলে বিকেএসপির ৩ নম্বর মাঠে যে কয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তার অধিকাংশ ম্যাচই বৃষ্টির বাগড়ায় পড়...
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জানুয়ারিতে শ্রীলংকা সফরে যাবে টাইগাররা... খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ৯ মে ২০১৬ এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপের পর আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী বাংলাদেশের সামনে...
মানসম্পন্ন স্পিনারের সংখ্যা বাড়াতে বিসিবির উদ্দ্যেগ নেওয়া উচিত... মাহাবুবুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ৫ মে ২০১৬   ১৯:১০  ঘন্টা মোহাম্মদ সালাউদ্দিন উপ-মহাদেশের উইকেটগুলো সাধারণত স্পিন সহায়ক হয়ে থাকে।...



Leave a Reply