সিটিজিবার্তা২৪ডটকম, বিজ্ঞপ্তি
মঙ্গলবার, ৩ মে ২০১৬
চট্টগ্রাম মহানগরীতে শিবির অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত চকবাজারে দীর্ঘ দুই যুগ পর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৩ মে) সকালে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিজ্ঞান কলেজ শাখার এক জরুরী সভায় আগামী এক বছরের জন্য ছাত্রলীগ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা নূর মোস্তফা টিনু, প্রধান বক্তা ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক পাভেল ইসলাম, বিশেষ অতিথি চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ফরমান আহমদ জনি।
সভায় সর্বসম্মতিক্রমে নাঈম বিন কাশেম সভাপতি, সাগর চক্রবর্তী সাধারণ সম্পাদক, আবরার ইয়াছির কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
এ কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণ কমিটির খসড়া জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

